More

    গৌরনদীতে সন্ধ্যার পর শিক্ষার্থীদের আড্ডায় নিষেধাজ্ঞা

    অবশ্যই পরুন

    বরিশালের গৌরনদী উপজেলায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের সন্ধ্যার পর বাসার বাইরে আড্ডা দেওয়া নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১১ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তার ফেসবুক পেজে প্রকাশিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

    নির্দেশনায় বলা হয়, বরিশাল জেলার গৌরনদী উপজেলায় মাদক নির্মূলের লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী স্কুল-কলেজগামী কোনো ছাত্র-ছাত্রী সন্ধ্যার পর রাস্তার মোড়, হোটেল-রেস্তোরাঁ, পার্ক কিংবা স্কুল-কলেজের মাঠে আড্ডা দিতে পারবে না। বর্ণিত সময়ে আইন-শৃঙ্খলা বাহিনী কোনো শিক্ষার্থীকে এসব স্থানে আড্ডারত অবস্থায় পেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম বলেন, গৌরনদীর পৌরশহর ও ইউনিয়নের বিভিন্ন স্থানে সম্প্রতি উঠতি বয়সী শিক্ষার্থীদের বিপথগামী উপস্থিতি লক্ষ্য করা গেছে। আড্ডাকে কেন্দ্র করে একটি নেটওয়ার্কের মতো গড়ে উঠে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের প্রবণতা বাড়ছে।

    তিনি বলেন, যুব সমাজকে মাদকমুক্ত রাখা, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং সংস্কৃতি প্রতিরোধের লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে আড্ডাকেন্দ্রিক নেটওয়ার্ক ভেঙে দিয়ে একটি সুন্দর সমাজ গড়ে তোলাই প্রশাসনের লক্ষ্য। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, নির্দেশনাটি বাস্তবায়নের জন্য মনিটরিং কার্যক্রম জোরদার করা হবে।

    পৌরসভা এলাকায় একটি এবং প্রতিটি ইউনিয়নে একটি করে মনিটরিং কমিটি গঠন করা হচ্ছে। কমিটিতে এমন ব্যক্তিদের রাখা হবে, যারা মাদকসহ কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। তিনি বলেন, মনিটরিং কমিটি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রশাসন প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Beste Verbunden Casinos 2026 10+ Top seriöse Spielsaal Seiten

    Had been zählt ist und bleibt, so folgende sichere Spieleumgebung gegenwärtig ist ferner alle Abläufe periodisch überprüft und technisch...