More

    গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি

    অবশ্যই পরুন

    বরিশালের গৌরনদীতে জমি নিয়ে বিরোধের জেরে এক সাংবাদিকের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার সেন্ট পিটার পেট্রোল পাম্পের সামনে এ হামলার শিকার হন দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি ও গৌরনদী প্রেসক্লাবের সদস্য মো. ফারহান হোসেন নান্নু।

    গুরুতর আহত অবস্থায় তাঁকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত সাংবাদিক নান্নু জানান, সম্প্রতি তিনি বড়বাড়ি এলাকায় জমি ক্রয় করে বাড়ি নির্মাণ করেন।

    জমি ক্রয়ের পর থেকেই স্থানীয়ভাবে ‘ভূমিদস্যু’ ও প্রতারক হিসেবে পরিচিত আশরাফ সরদার তাঁকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল। গত শুক্রবার বিকেলে নান্নুকে ডেকে নিয়ে উদ্দেশ্যপ্রণীতভাবে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে আশরাফ। এদিকে হামলার পর অভিযুক্ত আশরাফ সরদারও ‘নাটকীয়ভাবে’ হাসপাতালে ভর্তি হন।

    তবে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। গৌরনদীর সাংবাদিক নেতৃবৃন্দ হাসপাতালে ছুটে গিয়ে এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে হামলাকারীকে গ্রেপ্তারের দাবি তুলেছেন।

    বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও স্থানীয় সাংবাদিক সংগঠনগুলো এ ঘটনার প্রতিবাদে সরব হয়েছে। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে; তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Pentru informa?ii corecte ?i actualizate, va recomandam sa verifica?i Unlimited site-ul angajat Vlad Cazino

    Toate furnizeaza din cauza stimulent in loc de depunere are ?i specific Circumstan?a din indeplinit Adesea, oferta poate nu se...