More

    ঝালকাঠিতে কবি জীবনানন্দ দাশের স্মরণে সংগ্রহশালা ও পাঠাগার নির্মাণ কাজের উদ্বোধন

    অবশ্যই পরুন

    শিল্পসাহিত্যের অমর নদী ঝালকাঠির ধানসিঁড়ি নদীর তীরে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের স্মরণে সংগ্রহশালা ও পাঠাগার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

    কবি জীবনানন্দ দাশ তার কবিতায় ইঙ্গিত দিয়ে ছিলেন তিনি ধানসিড়ি নদীর তীরে সবুজ ঘাসের উপর সুয়ে থাকবেন, কোনদিন আর জাগবে না কিন্তু বর্তমান সরকারের আমলে তার স্মৃতি বিজরিত ঝালকাঠির ধানসিঁড়ি নদীর তীরে কোটি টাকা ব্যয়ে কবি জীবনানন্দ দাশেরস্মরণে সংগ্রহশালা ও পাঠাগার নির্মাণ করে কবি জীবনান্দ
    দাশকে স্মৃতির ঝড়াপাতা থেকে তুলে জীবন্ত করার চেষ্টা করা হয়েছে।

    কবির জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতি বিজড়িত সেই নদীর তীরে শনিবার বিকালে সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার এ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ঝালকাঠি জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে দুই কোটি টাকা ব্যয়ে সংগ্রহশালা ও পাঠাগার নির্মাণ করছে। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

    ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনির।

    মঞ্চে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ারের স্ত্রী তৌফিকা আহম্মেদ, বাংলা একাডেমির পরিচালক ড. শাহাদাত হোসেন নিপু ও ঝালকাঠির সিভিল সার্জন
    ডা. এইচ এম জহিরুল ইসলাম। পরে স্থানীয় শিল্পীদের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড ঝালকাঠি যৌথ ভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

    অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজনীতিবীদ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার ব্যাক্তি বর্গ অংশ নেয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Online Casino Betway Play Casino Games Online

    ContentKylian Mbappe World Cup odds vs EnglandThe shortest WNBA players of past and presentLionel Messi semi-final betting odds vs...