More

    ১ দিনেই হবে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক ছাপ

    অবশ্যই পরুন

    স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে বরিশালে বিআরটিএ’র উদ্যোগে একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক পদ্বতিতে আঙ্গুকের ছাপ গ্রহণের কার্যক্রম শুরু হয়েছে।

    আজ সকাল ১০ টায় বরিশাল মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক পদ্বতিতে আঙ্গুকের ছাপ গ্রহণের কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুম্পা শিকদার।

    তিনি বলেন, প্রধানমন্ত্রী ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়তে দক্ষ চালক তৈরীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। লাইসেন্স পেতে এখন আর ভোগান্তি পোহাতে হবেনা। এক দিনের মধ্যেই ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক পদ্বতিতে আঙ্গুকের ছাপ গ্রহণের কার্যক্রম শেষ করা হবে। এখানে একজন ম্যাজিস্ট্রেট থাকবে।তার উপস্থিতিতে চলবে কার্যক্রম।

    উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রিআরটিএ’র বরিশাল বিভাগীয় পরিচালক জিয়াউর রহমান, সহকারী পরিচালক মোঃরোকনুজ্জামান,সিভিল সার্জনের মেডিকেল অফিসার ডাঃমুন্সি মুবিনুল হক,মটরযান পরিদর্শক সৌরভ সাহা প্রমুখ।

    বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বরিশাল সার্কেল, বরিশাল।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পাথরঘাটায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক

    আরিফ তৌহীদ পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের কিরনপুর এলাকা থেকে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করা হয়েছে।...