More

    মোহামেডান ক্লাব ফিরিয়ে দেয়ার দাবিতে রক্ষা কমিটির মানববন্ধন ও স্মারকলিপি পেশ

    অবশ্যই পরুন

    আজ ১লা মার্চ সকাল ১০.৩০এ মোহামেডান ক্লাব চত্বরে ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাব রক্ষা কমিটির উদ্যোগে মোহামেডান ক্লাব চত্বরে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে সভাপতিত্ব করেন ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাব রক্ষা কমিটির সভাপতি এডভোকেট মীর আমিনুদ্দিন মোহন। বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক কাজী এনায়েত হোসেন শিপলু, ক্লাব রক্ষা কমিটির সদস্য সচিব নজরুল ইসলাম খান,  বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী, বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাঢ়ৈ,পরিবেশবিদ কাজী মিজানুল ইসলাম, ফিউচার বাংলাদেশের সদস্য সচিব ইমামুল হাসান শামীম, গণনাট্য সংস্থা বরিশাল জেলা শাখার আহবায়ক শাহ আজিজুর রহমান খোকন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ব্রজমোহন কলেজ শাখার সাধারণ সম্পাদক বিজন শিকদার প্রমুখ।

    বক্তারা বলেন, ৮০ বছরের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব বরিশালের ক্রীড়াঙ্গনের একটি ঐতিহাসিক প্রতিষ্ঠান। এই ক্লাবের জমি এস এ খতিয়ান, বি এস খতিয়ানের পর্চা আছে। কোন কারণ দর্শানো ছাড়া বরিশাল সিটি কর্পোরেশন গত ১১ জানুয়ারি রাতে যেভাবে গায়ের জোরে এই ক্লাব উচ্ছেদ করেছে তা শতভাগ অবৈধ ও ন্যাক্কারজনক। বক্তারা বলেন, ক্রীড়া প্রতিষ্ঠান সচল না থাকলে সেটা সচল করার জন্য কর্তৃপক্ষ প্রনোদনা দিতে পারে, কোনভাবেই উচ্ছেদ করতে পারেনা। বক্তারা অবিলম্বে বরিশালের ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাবকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার দাবি জানান ও একে সচল ক্রীড়া প্রতিষ্ঠান হিসেবে চালু করার পদক্ষেপ নেয়ার দাবি জানান।

    মানববন্ধন শেষে একটি মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে মোহামেডান ক্লাব পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার দাবিতে ক্লাব রক্ষা কমিটি জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করে

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Un logiciel casino quelque peu acces embryon telecharge il existe l’App Abri (iOS) , ! Internet Play (Android)

    Avec un programme salle de jeu legerement brique incontestable, la assurance informatique orient habituellement premi lequel avec navigant,...