More

    বিএনপি সংবিধান সংশোধনের দিবা স্বপ্ন দেখছে আমির হোসেন আমু—এমপি

    অবশ্যই পরুন

    বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়কারী জননেতা আলহাজ¦ আমির হোসেন আমু এমপি বলেছেন, বিএনপি সংবিধান সংশোধনের দিবা স্বপ্ন দেখছে। প্রায় দেউলিয়া হওয়া বিএনপি এক তৃতীয়াংশ পার্লামেন্ট সদস্য নিয়ে সরকার গঠন করার মতো সাংগঠনিক ও রাজনৈতিক কাঠামো নেই। সুতরাং তাদের পক্ষে সংবিধান সংশোধনের কোন সম্ভাবনা নেই। সংবিধানে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষন অন্তর্ভুক্ত করায় বিএনপি গাত্রদাহ থেকেই এই বক্তব্য দেয়া হচ্ছে।

    তিনি শনিবার বেলা ১টায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারী প্রাথমিক বিদ্যালয় সদর উপজেলা পর্যায়ে  ১১৪টি ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন। সদর উপজেলা ১৬৩টি বিদ্যালয়েল মধ্যে অবশিষ্ট ৪৯টি ল্যাপটপ ইতোপূের্বে দেয়া হয়েছে। উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ সরদার মোঃ শাহ আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার বিশেষ অতিথি ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Vor der Anmeldung bei Dynabet Casino Germany: Gebühren, Regeln und Einschränkungen — ausführlicher Ratgeber

    Vor der Anmeldung bei Dynabet Casino Germany: Gebühren, Regeln und Einschränkungen — ausführlicher Ratgeber Bevor Sie sich bei Dynabet Casino...