More

    বরিশাল নতুনবাজারে অগ্নিকাণ্ড, ৭ ঘর পুড়ে ছাই

    অবশ্যই পরুন

    বরিশালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

    শনিবার (১১ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে নগরীর নবীনবাজার আদি শ্মশান এলাকায় এ ঘটনা ঘটে।

    বরিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ৭টি ঘর পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

    ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা জানান, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে নগরীর নবীনবাজার আদি শ্মশান এলাকার নিরোদ বড়াইয়ের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে নিরোদ বাড়ই, সেলিম, তপন, সুনীল, তরুণ ঘোষ, কালু ও জামালের বাড়ি সম্পূর্ণ পুড়ে যায়।

    তারা জানান, ভোরে ঘটনাটি ঘটার পর অনেকেই ঘুমিয়ে থাকায় পরিবারের কেউ পোড়া ঘর থেকে কোনো মালামাল বের করতে পারেনি। আগুনে ৭টি ঘর পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিস আসার পর আশেপাশের অন্তত ৩০ থেকে ৪০টি বাড়ি রক্ষা পায়।

    বরিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস বরিশালের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ বেলাল উদ্দিন জানান, ভোরে যখন আগুন লাগে তখন প্রায় সবাই ঘুমাচ্ছিল। আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে। রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Selbige Betiton Spielauswahl existiert vorrangig aus Verbunden Slots durch bekannten & traditionellen Herstellern

    Intensiv geschrieben stehen euch ganz Spiele weiters Funktionen zur Vorschrift. Reibungslos unter einsatz von diese Inter browser Software package...