More

    বরিশালে দলিত জনগোষ্ঠী ৮ দফা দাবিতে মানববন্ধন করেছে

    অবশ্যই পরুন

    খান মনিরুজ্জামানঃ আজ ২১ মার্চ আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস- ২০২২ উপলক্ষে বরিশালে মানববন্ধন করেছে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার (বিডিইআরএম) বরিশাল জেলা শাখা।

    আজ বেলা ১১ টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল সম্মুখে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার (বিডিইআরএম) বরিশাল জেলা শাখা দলিত সম্প্রদায়ের লোকদের নিয়ে এই মানববন্ধন আয়োজন করেন।

    মানববন্ধনে অংশ নেয়া বক্তারা বলেন, জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে জাতীয় সংসদে উত্থাপিত বৈষম্য বিরোধী বিল-২০২২ অবিলম্বে পাশ করতে হবে।

    জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে দলিত জনগোষ্ঠীর সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।

    জাতীয় বাজেটে দলিত জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্টভাবে ‘সামাজিক নিরাপত্তা কর্মসূচি’র আওতায় বরাদ্দ বাড়াতে হবে।

    সকল মহানগরী ও পৌরসভায় দলিত জনগোষ্ঠীর জন্য আবাসনের ব্যবস্থা করতে হবে এবং খাসজমি বরাদ্দের মাধ্যমে গ্রামীণ দলিতদের ভূমির অধিকার নিশ্চিত করতে হবে।

    পাশাপাশি পরিচ্ছন্নতাকর্মীদের পেশাগত স্বাস্থ্যঝুঁকি বিশেষ বিবেচনায় এনে তাদের জন্য সুরক্ষার সকল উপকরণ সরবরাহ করতে হবে।

    সরকারি বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দলিত শিক্ষার্থীদের ‘ভর্তি কোটা প্রবর্তন করার দাবি জানান।

    সকল ধরনের সরকারি চাকরিতে দলিত জনগোষ্ঠীর জন্য ‘কোটা ব্যবস্থা’ নিশ্চিত করার আহবান জানায়।

    এছাড়াও দলিত শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে পড়া রোধকল্পে কার্যকরী উদ্যোগ গ্রহণ এবং বিশেষ উপবৃত্তির পরিমাণ বৃদ্ধি করতে হবে।

    বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন এবং নাগরিক উদ্যোগ ‘র আয়োজিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের সম্পাদিকা শান্তনা দাস, শোভা রানী প্রমুখ

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Magnifique_opportunité_de_gagner_gros_avec_spin_casino_et_ses_jeux_passionnants

    Magnifique opportunité de gagner gros avec spin casino et ses jeux passionnants en ligne pour tousL'éventail des jeux disponibles...