More

    বাউফলে স্কুল ছাত্র নাফিজ ও বাপ্পি’র হত্যা কারীদের বিচারের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃবাউফল থানার ইন্দ্ৰকুল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ ম শ্রেণীর মেধাবী ছাত্র নাফিজ মোস্তফা আনসারী ও মারুফ হোসেন বাপ্পি’র খুনিদের অবিলম্বে গ্রেফতার ও সর্বচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে বরিশাল নগরীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    আজ বেলা সাড়ে ১২ টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল সম্মুখে ইন্দ্ৰকুল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, নিহতের স্বজন ও এলাকাবাসী এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশ নেয়।

    সিনিয়র জুনিয়র নিয়ে কথার কাটাকাটির  একপর্যায়ে পূর্বপরিকল্পিত ভাবে গত ২২ মার্চ বিকেল সোয়া ৪ টার দিকে বাউফল থানাধীন সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকূল মাধ্যমিক বিদ্যালয়ের পূর্বপাশে ব্রিজের উপরে ধারালো অস্ত্র দিয়ে মেধাবী ছাত্র নাফিজ মোস্তফা আনসারী ও মারুফ হোসেন বাপ্পি’র উপর অতর্কিত আক্রমণ করে স্থানীয় বখাটে রায়হান, সৈকত, নাঈম, নাঈম, হাসিবুল ও তাদের সহযোগীরা।

    হামলায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহযোগীতায় নাফিজ মোস্তফা আনসারী ও মারুফ হোসেন বাপ্পি’কে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

    এই ঘটনায় গত ২৪ মার্চ নিহত নাফিজের মা নারগিছ বেগম বাদি হয়ে বাউফল থানায় নামধারী ৬ জন ও অজ্ঞাত নামা ৪/৫ জনের নামে হত্যা মামলা দায়ের করেন।

    মানববন্ধনে অংশ নিয়ে এই নৃশংস হত্যার সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি মৃত্যু দন্ডের দাবি জানায় নিহত নাফিজের মা নারগিছ বেগম ও তার বিদ্যালয়ের সহপাঠীরা।

    মানববন্ধন শেষে নগরীরতে বিক্ষোভ মিছিল করেছে নিহত নাফিজ মোস্তফা আনসারী ও মারুফ হোসেন বাপ্পি’র সহপাঠীরা

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পাথরঘাটায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক

    আরিফ তৌহীদ পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের কিরনপুর এলাকা থেকে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করা হয়েছে।...