More

    বরিশালে শিশু ও মহিলাদের কোভিড-১৯ টিকাদান উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃবরিশালে শিশু ও মহিলাদের কোভিড-১৯ টিকাদান ও ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সচেতনতা বৃদ্ধির উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ ৩ এপ্রিল সোমবার দুপুরে ১২ টায় বিভাগীয় কমিশনারের কার্যালয় বরিশাল এর আয়োজনে ইউনিসেফ বরিশালের সহযোগিতায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে শিশু ও মহিলাদের জন্য কোভিড-১৯ টিকাদান এবং ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সচেতনতা বৃদ্ধির উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) বরিশাল খোন্দকার আনোয়ার হোসেন, বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন প্রধান আঞ্চলিক সমন্বয়ক ইউনিসেফ বরিশাল আনোয়ার হোসেন, সহকারী পরিচালক আঞ্চলিক ইমাম প্রশিক্ষণ এ্যাকাডেমি বরিশাল মোঃ আলম হোসেনসহ ইমাম, কাজী, পুরোহিত উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও বিভাগীয় কমিশনারের একান্ত সচিব মোঃ নজরুল ইসলাম। শুরুতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন মাধ্যমে কোভিড-১৯ এবং সামাজিক আচার আচারন পরিবর্তন বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। পরে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পরিশেষে বিভিন্ন অতিথিরা শিশু ও মহিলাদের জন্য কোভিড-১৯ টিকাদান এবং ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সচেতনতা বৃদ্ধি বিষয়ক কথা বলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Пункт и пипс в трейдинге

    Что такое пункты в трейдинге В некоторых парах, например, USD/JPY, один pips составляет 0,01. Пунктом называют величину наименьшего возможного https://forexby.com/...