More

    বাবুগঞ্জে মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় ২ যুবককে কুপিয়ে যখম -বরিশালে মানববন্ধন বিক্ষোভ

    অবশ্যই পরুন

     

    স্টাফ রিপোর্টারঃ বরিশাল জেলার বাবুগঞ্জ থানার চাঁদপাশা ইউনিয়নের ব্লাড ডোনার কমিটির সভাপতি ইমন সরদার ও আরিফ সিকদার নামে ২ যুবকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    আজ ৯ এপ্রিল রবিবার বেলা ১১ টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্ত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    বরিশাল জেলাধীন বাবুগঞ্জ ডিগ্রী কলেজ সহ সর্বস্তরের শিক্ষার্থী,বাংলাদেশ কৃষক ফেডারেশন ও বাংলাদেশ কিষাণী সভার যৌথ আয়োজনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে অংশ নিয়ে বাংলাদেশ কৃষানী সভার কেন্দ্রীয় সহ-সভাপতি রেহানা বেগম মিতু বলেন,বকশিরচর এলাকার ইব্রাহিম হাওলাদার, মোঃ রায়হান ও সিফাতের সঙ্গীরা দীর্ঘদিন ধরে সঙ্গবদ্ধ ভাবে বাবুগঞ্জ ডিগ্রী কলেজ এলাকায় কলেজের শিক্ষার্থী ও স্থানীয় যুবসমাজের কাছে মাদক বিক্রি করত। হামলার কিছুদিন পূর্বে ইমন ও আরিফ কলেজ ঢুকিয়া দেখে ইব্রাহিম হাওলাদার, মোঃ রায়হান ও সিফাত ছাত্রদের কাছে মাদক বিক্রি করছে। এনিয়ে ইমন প্রতিবাদ করে ও কলেজ এলাকায় তাদের আসতে নিষেধ করে। তখন তখন দেখে নেয়ার হুমকি দেয়।

    পরের দিন ২ রা এপ্রিল ২০২৩ তারিখ বিকাল ৫ টার দিকে ইমন ও আরিফ তার নানাবাড়ী রাজমাতা থেকে কলেজ গেটে ইতারী আনতে যায়। পথিমধ্যে ওলানকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পথরোধক করে পূর্ব পরিকল্পিত ভাবে ওত পেতে থাকা ইব্রাহিম রায়হান সিফাত সহ অজ্ঞাতনামা ৬/৭ জন সন্ত্রাসী হাতুরি ও দেশীয় অস্ত্র দিয়ে ইমন ও আরিফের উপর হামলা চালায়।

    হাতুরির বারিতে ইমনের মাথার চারা ভেঙে মস্তিষ্কে চোট লাগে। এসময় তাদের ডাক চিৎকারে স্থানীরা এসে ইমনকে শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক ইমনের অবস্থা আশঙ্কা জনক দেখে ঢাকা মেডিকেল হাসপাতলে রেফার করে। বর্তমানে সে ঢাকায় সে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন আছে।

    হামলার ঘটনায় বাবুগঞ্জ থানায় অভিযোগ করার পরও আাসামীদের গ্রেফতার না করায় মানববন্ধনে অংশ নিয়ে ক্ষোভ প্রকাশ
    করে বক্তব্য দেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের বরিশাল জেলার সাধারন সম্পাদক মোঃহালিম মোহরী, আহত শিক্ষারথীর পিতা মোঃ মিরাজ সরদার, বাবুগঞ্জ কলেজের শিক্ষার্থী মোঃমুন্না,আরিফুর রহমান,সম্রাট।

    মানববন্ধন শেষে তারা নগরীতে বিক্ষোভ মিছিল করেছে

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Zwischen Einfachheit und Verzicht: Wettanbieter ohne Oasis im Alltagstest

    Wettanbieter ohne Oasis: Ein Blick auf einfache Wettplattformen im Praxistest Warum entscheiden sich Spieler für Wettanbieter ohne Oasis? Es gibt inzwischen...