More

    রাজাপুরে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

    অবশ্যই পরুন

    ঝালকাঠির রাজাপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে
    সংঘর্ষে আহত হয়েছে ১০ জন। এ সময় বসতঘরে হামলা, ভাঙচুর ও
    লুটপাটের অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। হামলায়
    বসতঘর হারিয়ে শিশু ও নারীরা খোলা আকাশের নিচে বসবাস
    করছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সরকারি কলেজ সংগলœ
    এলাকায় এ ঘটনা ঘটে।

    পুলিশ ও আহতরা জানায় সরকারি ডিসিয়ার করা জমিতে সাইফুল
    আজম তাঁর পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করে আসছিলেন।
    কিন্তু স্থানীয় প্রতিপক্ষ রুবেল তালুকদার ওই জমি দখলের চেষ্টা করছেন।
    এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল। দুপুরে রুবেল তালুকদার দলবল
    নিয়ে সাইফুল আজম ও তার কলেজ পড়–য়া মেয়ে নাজিরা আক্তারকে
    বেধে বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। ঘরের ভেতরের
    মালামাল পাশের ডোবায় ফেলে দেয় হামলাকারীরা। এ হামলায় সাইফুল
    আজম, তার স্ত্রী নাহার আক্তার, মেয়ে রাজাপুর সরকারি কলেজের
    এইচএসসির প্রথম বর্ষের ছাত্রী নাজিরা আক্তার, শিশু তানজিলা,
    শাশুড়ি সালেহা বেগম আহত হয়। এ সময় টাকা, মোবাইল, শিক্ষা
    সনদসহ গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ ছিনিয়ে নেয়। ঘটনার পর থেকে
    বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে শিশুসহ নারীরা বসবাস
    করছেন। অভিযুক্ত রুবেল তালুকদার ও দুলু বেগম দাবি করে জানান,
    তাদের জমি ও ঘরে সাইফুল আজমের পরিবার বসবাস করছিল। ঘর
    থেকে নামতে বলায় তাদের ওপর হামলা চালিয়েছে সাইফুল। হামলায়
    রুবেল তালুকদার ও তাঁর স্ত্রী দুলু বেগম আহত হয়। এ সময় একটি
    মোবাইল ফোন ভাঙচুর করে তারা।

    রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থলে
    পুলিশ পাঠানো হয়েছে। তবে লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
    উভয় পক্ষকে রাতে থানায় ডাকা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা
    নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Délai de Retrait de Rivo Casino : Combien de Temps Cela Prend-Il Vraiment ?

    SommaireIntroduction aux Méthodes de Retrait et Délais GénérauxLe Processus de Vérification (KYC) : Une Étape ObligatoireTableau des Délais de...