More

    আস্থা রাখুন, সুন্দর নগরী গড়বো- খোকন সেরনিয়াবাত

    অবশ্যই পরুন

    নিজস্ব প্রতিবেদক: দলের মনোনয়ন পেয়ে এই প্রথম বরিশালে এসেছেন বঙ্গবন্ধুর ভাগ্নে ও শহীদ আবদুর রব সেরনিয়াবাতের পুত্র আবুল খায়ের আবদুল্লাহ। যিনি খোকন সেরনিয়াবাত নামে পরিচিত। নগরীর বিবির পুকুর পাড়ে দলীয় কার্যালয়ের সামনে তাকে দেয়া এক সংবর্ধনার জবাবে তিনি বলেন-আমার উপর আস্থা রাখৃুন। আমি আপনাদের সুন্দর নগরী উপহার দেবো।

    মহানগর আওয়ামীলীগের সভাপতি এডভোকেট এ কে এম জাহাঙ্গীর এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আবদুর রহমান, এডভোকেট আফজাল হোসেন, পানি সম্পদ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি জাহিদ ফারুক শামিম, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট তালুকদার মো: ইউনুস প্রমুখ। অনুষ্ঠানে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, বরিশাল এখন শৃংখলমুক্ত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আগামী নির্বাচনে মেয়র পদে খোকন সেরনিয়াবাতকে মনোনয়ন দিয়েছে, তাকে জয়ী করবেন। বরিশালের মানুষ শান্তিতে রাখতে পারবে। অন্যান্যের মধ্যে সাবেক সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজ, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, প্যানেল মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ সহ দলের বিভিন্ন স্তরের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Zwischen Einfachheit und Verzicht: Wettanbieter ohne Oasis im Alltagstest

    Wettanbieter ohne Oasis: Ein Blick auf einfache Wettplattformen im Praxistest Warum entscheiden sich Spieler für Wettanbieter ohne Oasis? Es gibt inzwischen...