More

    বরিশালে মে দিবসে হামলা বাধা উপেক্ষা করে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট লাল পতাকা মিছিল সমাবেশ

    অবশ্যই পরুন

     

    স্টাফ রিপোর্টারঃ আজ ১লা মে সকাল ১০টায় অশ্বিনী কুমার হলচত্বরে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এক শ্রমিক সমাবেশ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।

    বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী অভিযোগ করেন, সমাবেশে আসার সময় জিয়া সড়কে চিহ্নিত চাঁদাবাজ যাত্রা কালাম ইজিবাইক সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক রশীদকে চড়-ঘুষি মারেন এবং জিয়া সড়কে গাড়ি চলাচলের জন্য চাঁদা দাবি করেন। কালুশাহ সড়কে ১৪ ও ১৫ নং ওয়ার্ডের শ্রমিকদের এবং নুরিয়া স্কুলের সম্মুখে সোনারগাঁও টেক্সটাইলের শ্রমিকদের মিছিলেও স্থানীয় সন্ত্রাসীরা বাধা প্রদান করেন। সকল বাধা অতিক্রম করে শ্রমিকরা সমাবেশে যোগদান করে। সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার সহ-সভাপতি ও বরিশাল রিক্সা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়ন(রেজি নং ২৩২৪) এর সভাপতি দুলাল মল্লিক ও পরিচালনা করেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা শাখার দপ্তর সম্পাদক শহীদ হাওলাদার।  বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার সাধারন সম্পাদক মানিক হাওলাদার,সহ-সভাপতি গোলাম রসুল, ব্যাটারিচালিত রিক্সা -ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের ১৩ নং ওয়ার্ড সভাপতি শহীদুল ইসলাম , সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক, বরিশাল সদর স্টীল এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়ন (রেজি নং ১৬) এর সভাপতি আবু তাহের, বরিশাল রিক্সা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়ন এর সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সংগঠক বিজন শিকদার প্রমুখ।
    বক্তারা বলেন, আজ থেকে ১৩৬ বছর আগে ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে ৮ ঘন্টা কাজের দাবিতে আন্দোলন করতে গিয়ে  জীবন দিয়েছিলেন অগাস্ট, স্পাইজ, এঞ্জেলস, ফিসার । মালিক এবং সরকার ভেবেছিল, নির্যাতন করে, ফাঁসী দিয়ে শ্রমিক নেতাদেরকে হত্যা করে শ্রমিক আন্দোলন দমন করা যাবে। কিন্তু ন্যায্য দাবিতে গড়ে উঠা এই  আন্দোলনকে হত্যা ও নির্যাতনের মাধ্যমে দমন করা যায় নাই।  বরং এই আন্দোলন ছড়িয়ে পড়ে পৃথিবীর দেশে দেশে।

    মে দিবসের ১৩৭ বছর পরেও ৮ ঘন্টা কাজের দাবী বাস্তবায়িত হয়নি। বরিশালের সমস্ত কারখানায় ১০-১২ ঘন্টা কর্মঘণ্টা চালু আছে, অথচ কোন ওভারটাইম চালু নেই। সোনারগাঁও টেক্সটাইল এ ২০১৮ সালের গেজেট অনুযায়ী বেতনস্কেল চালু হচ্ছেনা। স্টীল এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপসহ বেশিরভাগ প্রতিষ্ঠানে নিয়োগপত্র পরিচয়পত্র দেয়া হচ্ছেনা। ব্যাটারিচালিত যানবাহনের নীতিমালা চূড়ান্ত করে বি আর টি এ থেকে লাইসেন্স দেয়া হচ্ছেনা, উপরন্তু মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এভাবে শ্রমিকরা প্রতিনিয়ত হয়রানি-নির্যাতনের শিকার হচ্ছে, হচ্ছে অধিকারবঞ্চিত। বক্তারা মে দিবসের চেতনায় শোষণমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে শক্তিশালী শ্রমিক আন্দোলন গড়ে তোলার জন্য শ্রমিকদের প্রতি আহবান জানান। বক্তারা একইসাথে দলীয় সরকারের অধীনে প্রহসনের সিটি কর্পোরেশন নির্বাচন বর্জনের জন্য শ্রমিকদের প্রতি আহবান জানান।

    একইসাথে বক্তারা বরিশালে শ্রমিক ফ্রন্ট এর মে দিবসের সমাবেশে জিয়া সড়ক, কালুশাহ সড়ক ও নুরিয়া স্কুলের সম্মুখে শ্রমিক ফ্রন্টের মিছিলে সরকারদলীয় সন্ত্রাসীদের বাধায় নিন্দা জানান এবং সকল বাধা পেরিয়ে সমাবেশে যোগদানের জন্য শ্রমিকদের অভিনন্দন জানান।

    সমাবেশে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সমাবেশ শেষে একটি লাল পতাকাশোভিত সহস্রাধিক মানুষের
    মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Délai de Retrait de Rivo Casino : Combien de Temps Cela Prend-Il Vraiment ?

    SommaireIntroduction aux Méthodes de Retrait et Délais GénérauxLe Processus de Vérification (KYC) : Une Étape ObligatoireTableau des Délais de...