More

    আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস উপলক্ষে শোভাযাত্রা

    অবশ্যই পরুন

    আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ, কালুরঘাট শিল্পাঞ্চল, চান্দগাঁও থানা , ৪ নং চান্দগাঁও ওয়ার্ড ও ৫ নং মোহরা ওয়ার্ড শাখার উদ্যোগে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করেন। এ সময়ে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ, কালুরঘাট শিল্পাঞ্চল কমিটির সভাপতি এস এম আলী আকবর, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম দুলাল, জাতীয় শ্রমিক লীগ চান্দগাঁও থানা কমিটির সভাপতি মোঃ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ নেছার উল্লাহ খাঁন, কালুরঘাট শিল্পাঞ্চল কমিটির কার্যকরী সভাপতি এস এম আনোয়ার মির্জা, সহ-সভাপতি আখতারুজ্জামান, সহ-সভাপতি গোলজার হোসেন নয়ন, সহ-সভাপতি সহিদুল ইসলাম আকন্দ, চান্দগাঁও থানা কমিটির সিনিয়ার সহ-সভাপতি জোহরা বেগম, সহ-সভাপতি মোহাম্মদ রেজাউল করিম (আবু সাদ ), যুগ্ন সাধারণ সম্পাদক এমরান হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল আহমদ, অর্থ সম্পাদক রেজাউল করিম, আইন বিষয়ক সম্পাদক আনজুমান আরা লুৎফা, মহিলা বিষয়ক সম্পাদিকা সিরাজুন নূর, শ্রমিক কল্যাণ সম্পাদক আবুল কালাম, কালুরঘাট শিল্পাঞ্চল কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, ৫ নং মোহরা ওয়ার্ড শাখার সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান টিটু, জাতীয় শ্রমিক লীগ নেতা মোঃ শাখের, আব্দুল হান্নান, মোঃ হারুন অর রশিদ, দিপংকর ঘোষ, দিলুয়ারা বেগম, শামীম আহসান, মোঃ শাহজাহান, মোটর বাইকার নেতা মোঃ রুবেল ও অত্র অঞ্চলের শত শত শ্রমিকগণ।
    সংক্ষিপ্ত বক্তব্যে অঞ্চল কমিটির কার্যকরী সভাপতি এস এম আনোয়ার মির্জা বলেন, শ্রমিকদেরকে তাদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে, কর্তৃপক্ষ যদি তাদের অধিকার থেকে বঞ্চিত করে তাহলে অত্র অঞ্চলের জাতীয় শ্রমিক লীগ নেতৃবৃন্দকে অবহিত করার জন্য আহ্বান জানান। অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম দুলাল সংক্ষিপ্ত বক্তব্যে শ্রমিক অধিকার আদায়ে অনেক মালিকের উদাসীনতার কথা তুলে ধরেন এবং শ্রমিকদেরকে তাদের অধিকার আদায়ে শান্তিপূর্ণ উপায়ে ট্রেড ইউনিয়ন গঠনে উদ্যোগী হতে বলেন এবং ট্রেড ইউনিয়ন গঠনে জাতীয় শ্রমিক লীগের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। সবশেষে জাতীয় শ্রমিক লীগ, কালুরঘাট শিল্পাঞ্চল কমিটির সভাপতি এস এম আলী আকবর সমাপনী বক্তব্যে পূর্বের সকল বক্তব্যের সাথে একমত পোষণ করে বলেন, জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগ সরকার শ্রমিক বান্ধব সরকার। বর্তমান সরকার শ্রমিক অধিকার আদায়ে যথেষ্ট সচেতন ও সোচ্চার। শ্রমিকদেরকে অধিকার থেকে বঞ্চিত করে আর পার পাওয়া যাবে না। তাই সকল প্রতিষ্ঠানের মালিকদের সতর্ক করে বলেন, যদি শ্রমিকদেরকে অধিকার থেকে বঞ্চিত করা হয় তাহলে জাতীয় শ্রমিক লীগ, কালুরঘাট শিল্পাঞ্চল কমিটি ও চান্দগাঁও থানা কমিটি সকলের সহযোগিতায় দুর্বার আন্দোলনে নামতে বাধ্য হবে। তারপর অনুষ্ঠানে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন ও সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Garrison Bet Payment Method Reliability Ranking

    ContentsChoosing the Right Payment Method: A Guide for Garrison Bet PlayersTop-Ranked Payment Methods at Garrison Bet CasinoThe KYC Verification...