More

    দুদক বরিশাল অফিসে মেয়র প্রার্থী কামরুল আহসান রুপন বরিশাল অফিস

    অবশ্যই পরুন

    আসন্ন বরিশাল সিটি নির্বাচনে স্বতন্ত্রভাবে মেয়র প্রার্থী হওয়ার ঘোষনা দেয়া সাবেক মেয়র ও বিএনপি নেতা প্রয়াত আহসান হাবিব কামালের ছেলে কামরুল আহসান রুপন গুম হওয়ার আশঙ্কা করেছেন।

    বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে বরিশাল নগরের নবগ্রাম রোডস্থ দুর্নীতি দমন কমিশনের কার্যালয় থেকে বের হয়ে তিনি এ শঙ্কার কথা সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

    এসময় তিনি বলেন, সম্পদের তথ্য চেয়ে দুদক শুধু আমাকেই নয়, আমার মা ও বোনকেও তলব করেছে। তবে তাদের পক্ষে একজন আসলেই হবে বিধায় আমি এসেছি। এখানে আমার বাবা ও দাদার সময়কার সম্পত্তির হিসেব দিতে বলা হয়েছে। এটা কোন আইনগতভাবে দিতে হবে আমি জানি না। আমি ২০০৪ সাল থেকে আয়কর দিয়ে আসছি। এখন আমার ও আমার বাবার জন্মের আগের সম্পত্তির হিসেব দিতে হবে নাকি। আমি যতটুকু পারছি তথ্য দিয়েছি দুদককে এবং আমার জন্মের আগে সম্পদের বিষয়ে আমার জানানেই বলেও তাদের অবগত করেছি।

    তিনি বলেন, কেউ এই সরকারের বিরুদ্ধে যদি নির্বাচনে অংশগ্রহন করতে চায়, তার বিরুদ্ধে দুদকের মামলা-হামলা হবে নির্যাতন হবে। আমি গুমের আশঙ্কা করছি, হয়তোবা আপনাদের সামনে আমার এটা শেষ বক্তব্য। পরবর্তী পরিস্থিতি ভয়াবহ, কারন প্রেশারটা আমার ও আমার পরিবারের ওপর হচ্ছে। এটা স্বাভাবিক প্রেশার না এবং এ মুহুর্তে এ নিয়ে বলাটাও আমার জন্য কষ্টকর হবে।

    তিনি বলেন, পরিস্থিতি বুঝতেছি, আওয়ামীলীগের একজন প্রার্থী সরাসরি ফিল্ডে ওয়ার্ক করছেন, প্রচারনা চালাচ্ছেন তার জন্য কোন ধরনের বিধি-নিষেধ নেই। অপরদিকে আমার মতো একজন সতন্ত্রপ্রার্থী দুদকের প্রেশারে রয়েছে। যে তথ্য চেয়েছে তাতে আমাদের আতঙ্কগ্রস্থ করে রাখা হয়েছে।

    রুপন বলেন, এই সরকার চাচ্ছেনা ১৪ দল ব্যতিত কেউ নির্বাচনে অংশগ্রহন করুক। তাহলে তাদের জনপ্রিয়তার মানদণ্ড বা ব্যারোমিটর কি, সেটা জনসম্মুখে উম্মোচন হবে। জাতীয়তাবাদী বিএনপি পরিবারের সন্তান হিসেবে নিশ্চিন্তে বলতে চাই এই অন্যায় অবিচারের বিরুদ্ধে অবশ্যই আমার দল পাশে থাকবে। তবে এ নিয়ে আমি এখন কিছু বলতে চাচ্ছিনা, সময় হলে বলবো এবং দেশ তথা বরিশালের জনগন এর প্রতিবাদ করবে।

    এসময় তিনি দাবি করেন সঠিকভাবে নির্বাচনী কার্যক্রম চালাতে না দেয়ার জন্য একটি পক্ষ উদ্দেশ্যপ্রনীতভাবে আমাকে হেনস্থা করার অংশ হিসেবেই এই দুদকে তলব কার্যক্রম চালিয়েছে।

    তবে এ বিষয়ে দুদকের স্থানীয় কর্মকর্তাদের কারও তাৎক্ষনিক কোন বক্তব্য পাওয়া যায়নি।

    তবে মুঠোফোনে দুর্নীতি দমন কমিশন (দুদক) বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক মো. আবুল কাইয়ুম হাওলাদার সাংবাদিকদের জানিয়েছেন, আহসান হাবিব কামালের দেয়া সম্পদ বিবরণী তথ্যের কিছু বিষয় তথ্যাদি দিতে বলা হয়েছিল। এর জন্যই তাকে ডাকা হয়েছিল এবং তদন্তের স্বার্থে কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Zwischen Einfachheit und Verzicht: Wettanbieter ohne Oasis im Alltagstest

    Wettanbieter ohne Oasis: Ein Blick auf einfache Wettplattformen im Praxistest Warum entscheiden sich Spieler für Wettanbieter ohne Oasis? Es gibt inzwischen...