More

    বরিশালে মোবাইল এ্যাপের মাধ্যমে টায়ার, টিউব ও ব্যাটারী সরবরাহকরণ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃআজ ৮ মে সোমবার সকাল ১১ টায় সরকারি যানবাহন অধিদপ্তর, জনপ্রশাসন মন্ত্রণালয় ঢাকা ও জেলা প্রশাসন বরিশালের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে দিনব্যাপী মোবাইল এ্যাপের মাধ্যমে জেলা/উপজেলা পর্যায়ে টায়ার, টিউব ও ব্যাটারী সরবরাহকরণ ব্যবস্থা চালুকরণের উদ্দেশ্যে নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) এবং পরিবহন/প্রটোকল নাজিরগণের প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ আবুল হাছানাত হুমায়ুন কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন।

    এসময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল মোঃ সোহেল মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল শাহ মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল মনদীপ ঘরাই, ৬ জেলার নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) এবং পরিবহন/প্রটোকল নাজিরগণসহ বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথি মোবাইল এ্যাপের মাধ্যমে জেলা/উপজেলা পর্যায়ে টায়ার, টিউব ও ব্যাটারী সরবরাহকরণ ব্যবস্থাপনা এ্যাপ এর শুভ উদ্বোধন করেন। পরে দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল নবগ্রাম রোডে যুবককে কুপিয়ে জখম

    নির্মাণাধীন ঘরের জন্য আনা বালু সুপারি গাছের নীচে রাখার কারণে ধারালো অস্ত্র দিয়ে দ্বীন ইসলাম খান ওরফে মুন্না নামে...