More

    শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনে প্রকৃতিও অঝোর ধারায় কেঁদেছিল-খোকন সেরনিয়াবাত

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ আজ বুধবার (১৭ মে) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস।

    এ উপলক্ষে সকাল ১১ টায় বরিশাল নগরীর সার্কিট হাউসের বিপরীতে মেয়র প্রার্থীর নির্বাচনী প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    আলোচনা সভায় আওয়ামী লীগের মনোনীত আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন এর মেয়র পদপ্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেছেন, বঙ্গবন্ধুকন্যা যেদিন ফিরে এসেছিলেন সেদিন প্রকৃতিও অঝোর ধারায় কেঁদেছিল। সেদিন এয়ারপোর্টে লাখ লাখ জনতার মুখে স্লোগান ছিল- “ঝড় বৃষ্টি আঁধার রাতে, শেখ হাসিনা আমরা আছি তোমার সাথে”। শেখ হাসিনা এদেশের মাটিতে পদার্পণ করে বলেছিলেন- “আমার হারানোর কিছু নাই, পিতা-মাতা-ভাই, আত্মীয় হারিয়ে আমি বাংলার জনগণের কাছে ফিরে এসেছি। আপনারাই আমার আপনজন, আপনারাই আমার আত্মার আত্মীয়। আমরাই আবার গণতন্ত্র উদ্ধার করবো”।

    তিনি বলেন, সেদিন শত বাধাও শেখ হাসিনাকে থামাতে পারেনি। তিনি ঠিকই গণতন্ত্রকে উদ্ধার করতে ফিরে এসেছিলেন। তিনি ফিরে এসেছিলেন বলেই আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি, মানুষের অধিকার ফিরে পেয়েছি।

    সেদিন (বঙ্গবন্ধু হত্যার পর) শেখ হাসিনা দেশে ফিরে এসেছিলেন বলেই আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি, মানুষের অধিকার ফিরে পেয়েছি।

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ১৯৮১ সালের ১৭ মে দীর্ঘ নির্বাসন শেষে বাংলার মাটিতে ফিরে আসেন শেখ হাসিনা। তার এ স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন দেশব্যাপী বিস্তারিত কর্মসূচি নিয়েছে।

    খোকন সেরনিয়াবাত বলেন,

    মহানগর যুবলী‌গের অহবায়ক নিজামুল ইসলাম নিজা‌মের সভাপ‌তি‌ত্বে ও যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন এর সঞ্চালনায় আলোচনায় আরও অংশ নেন মহানগর আওয়ামীলী‌গের সহ সভাপ‌তি এ‌্যাড. অাফজালুল ক‌রিম, এ‌্যাড. কে বি এস আহ‌ম্মেদ ক‌বির, এ‌্যাড. লস্কর নুরুল হক, এ‌্যাড. আনিচ উ‌দ্দিন শহিদ, কে‌ন্দ্রিয় আওয়ামীলীগ নেতা এ‌্যাড. বলরাম পোদ্দার, জেলা শ্রমিকলী‌গের সভাপ‌তি মোঃ শাহজাহান হাওলাদার, কেন্দ্রিয় যুবলী‌গের সদস‌্য ও ব‌রিশাল মহানগর ছাত্রলী‌গের সা‌বেক সাধারন সম্পাদক অসীম দেওয়ান, মহানগর ছাত্রলী‌গের সা‌বেক সভাপ‌তি জ‌সিম উ‌দ্দিন ও বিএম ক‌লেজ ছাত্র সংস‌দের সা‌বেক ভি‌পি মঈন তুষারসহ অওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলী‌গের অন‌্যান‌্য নেতৃবৃন্দ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    TOP 15 Mejores Casinos Online en Argentina Julio 2026

    Doradobet se ha convertido en una de las primeras casas de apuestas con licencia MINCETUR. Uno de los aspectos...