More

    বঙ্গবন্ধু ভূমির অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার ছিলেন-বিভাগীয় কমিশনার-আমিন উল আহসান

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার:বরিশালে ভূমি সেবা সপ্তাহ ২০২৩ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বরিশাল’র বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধারণ নাগরিকদের ভূমির অধিকার প্রতিষ্ঠায় বরাবরই ছিলেন সোচ্চার। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই তিনি ভূমি সংস্কারের ঐতিহাসিক উদ্যোগ গ্রহণ করেন। আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছে এবং ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজ করে জনগণের দোরগোড়ায় সেবা প্রদান করছে।

    এবারের থিম হলো স্মার্ট ভূমি সেবারলয় ভূমি মন্ত্রণালয় আজ ২২ মে সোমবার সকাল ১১ টায় বরিশাল বিভাগীয় ও জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় রেকর্ড রুম প্রাঙ্গনে ৭ দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ ২০২৩ এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান।

    আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনারের কার্যালয় এর আয়োজনে ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) বরিশাল মোঃ আহসান হাবিব, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরিশাল খোন্দকার আনোয়ার হোসেন, জেলা প্রশাসক বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল শাহ মোঃ রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতিক, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামী লীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরীসহ ভূমি সংশ্লিষ্ট বরিশাল জেলার কর্মকর্তা-কর্মচারীরা এবং অতিথিরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা ফিতা কেটে বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। সেখানে বিভাগীয় কমিশনার বরিশাল জমি অধিগ্রহণের অর্থ প্রদান করেনসহ বিভিন্ন কার্যক্র পরিচালনা করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

    এদিকে দুপুর সাড়ে ১২ টার দিকে বিভাগীয় ও জেলা প্রশাসনের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সাধারণ মানুষের মাঝে ভূমি সেবা সপ্তাহের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। এই ভূমি সেবা সপ্তাহ চলবে আগামী ২৮ মে পর্যন্ত।

    বাংলাদেশের প্রতিটি বিভাগে এই সেবা সপ্তাহ চলবে। বরিশাল জেলা সহ বিভাগের ৬টি জেলায় ৪২ টি উপজেলা এবং ২৫২ টি ইউনিয়ন ভূমি অফিসে ভূমি সেবা সপ্তাহ উদযাপন করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating Ontario’s top online casinos without the usual hassle

    Finding Your Way Through Ontario’s Best Online Casinos Understanding Ontario’s Online Casino Landscape The online casino scene in Ontario has evolved...