More

    নির্বাচিত হলে মশক নিধনে কার্যকর পদক্ষেপ নেয়া হবে-মেয়র প্রার্থী ফয়জুল করীম

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার: বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, বরিশালের মানুষ মশার উপদ্রবে অতিষ্ট। এ বিষয়ে কার্যকর পদক্ষেপের অভাবে ডেঙ্গু সহ মশকবাহী আরো অন্যান্য রোগের ঘাণি টানছে বরিশাল নগরবাসী। নগরীর সব ধরণের ট্যাক্স প্রদানের পরেও মৌলিক সুবিধাসমূহ নিশ্চিত করতে না পারায় নগর কর্তৃপক্ষের ওপর সন্তুষ্ট নন নগরবাসী।
    এছাড়াও বর্ধিত এলাকায় পর্যাপ্ত নাগরিক সুবিধা না থাকা সত্বেও সিটি কর্পোরেশন নির্ধারিত ট্যাক্সের বোঝা বহন করতে হচ্ছে তাদের।

    তিনি বলেন, নগরবাসী আমার ওপর আস্থা রেখে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করলে মশক সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবো।

    আজ (২৮ মে’২৩) রবিবার দুপুরে নগরীর আমানতগঞ্জ এলাকায় গণসংযোগকালে মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম গণমাধ্যম ও এলাকাবাসীর উদ্দেশ্যে এই কথা বলেন।

    তিনি আজ বিকেলে বরিশাল নগরীর ৪নং ওয়ার্ড সোনালী আইসক্রীম মোড়, ইসলামীয়া কলেজ, ৩০নং ওয়ার্ড আবহাওয়া অফিস, আবহাওয়া কলোনী, ২৪ নং ওয়ার্ড সাগরদী মাদরাসা এলাকা, সাগরদী বাজার এবং ০৯নং ওয়ার্ড পোর্ট রোড এলাকায় গণসংযোগ করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating Canadian Bitcoin Casinos Without the Usual Hassle

    Exploring Bitcoin Casino Canada: A Smart Approach to Crypto Gaming Understanding the Rise of Bitcoin Casinos in Canada Canada’s gambling landscape...