More

    শিক্ষা খাতে ২৫ ভাগ  বরাদ্দের দাবি বরিশালে সমাবেশ ও মিছিল

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার: জাতীয় বাজেটের ২৫ ভাগ শিক্ষা খাতে বরাদ্দ ও শিক্ষা বাণিজ্যিকীকরণের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    আজ ৩০ মে, মঙ্গলবার সকাল ১১ টায় অশ্বিনী কুমার হল চত্বরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার প্রচার প্রকাশনা সম্পাদক বিজন সিকদারের সভাপতিত্বে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    সমাবেশে বক্তব্য রাখেন,বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলা শাখার সাবেক সভাপতি সন্তু মিত্র, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সুজন আহমেদ, সরকারি ব্রজমোহন কলেজ শাখার সদস্য মিনহাজুুল ইসলাম ফারহান ও মির্জা মৌরিন জুঁই প্রমুখ।

    সমাবেশে বক্তারা বলেন, জাতীয় বাজেটের ২৫ ভাগ শিক্ষা খাতে বরাদ্দের দাবি ছাত্রদের দীর্ঘদিনের আকাঙ্খা বা দাবি। তবে এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। বরং স্বাধীনতা পরবর্তী সময় থেকে শিক্ষা খাতে বরাদ্দের শতাংশ ক্রমাগত নিম্নগামী হচ্ছে।
    এবছরে অর্থাৎ ২০২২-২৩ অর্থ বছরে বাজেটের ১২.০১ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেয়া হয়েছে, যা গত বছরেও ছিল ১৩ শতাংশ।

    নেতৃবৃন্দ বলেন, দেশের বিশ্ববিদ্যালয় গুলোতে ফলপ্রসূ কোনো গবেষণাগার নেই। কম্পিউটার ল্যাব নাম মাত্র থাকলেও তার কোনো ব্যবহার নেই। শিক্ষার্থীদের আবাসন এবং পরিবহন সংকট যেন চিরস্থায়ী। আবার দিন দিন দ্রব্য মূল্যসহ শিক্ষা উপকরণের মূল্য বৃদ্ধির কারণে শিক্ষার ব্যয়ভার প্রতিনিয়ত বেড়েই চলছে। আর এর শিকার হয়ে শিক্ষার্থীরা তাদের শিক্ষা জীবন থেকে ঝড়ে পরছে।
    বক্তারা অভিযোগ করে বলেন, শাসকগোষ্ঠী তাদের অর্থ পাচার , লুটপাট, দুর্নীতি চোখের আড়ালে রাখতে এদেশের বিপুল জনগোষ্ঠীকে অজ্ঞ করে রাখতে চায়। এছাড়াও তাদের স্বৈরাচারী কর্মকান্ডের পাহারা দিতে আমলাদের প্রয়োজনের অধিক সুবিধা দিয়ে শিক্ষা খাতকে তার কাঙ্খিত বাজেট থেকে বঞ্চিত করছে।
    ছাত্র ফ্রন্টের নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে জাতীয় বাজেটের ২৫ ভাগ শিক্ষা খাতে বরাদ্দ দিতে হবে এবং শিক্ষার আর্থিক ব্যয়ভার রাষ্ট্রকে বহন করতে হবে। সেই সাথে শিক্ষা বাণিজ্য রুখতে কার্যকরী পদক্ষেপ গ্রহন করতে হবে।
    সমাবেশ শেষে একটি মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating Canadian Bitcoin Casinos Without the Usual Hassle

    Exploring Bitcoin Casino Canada: A Smart Approach to Crypto Gaming Understanding the Rise of Bitcoin Casinos in Canada Canada’s gambling landscape...