More

    পিরোজপুরে র‍্যাব-০৮ এর মহড়া: ৪১৮ কেন্দ্রে নিরাপত্তা জোরদার

    অবশ্যই পরুন

    পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের তিনটি সংসদীয় আসনে নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ মহড়া ও ভোটকেন্দ্র পরিদর্শন করেছে র‍্যাব-০৮। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে র‍্যাব-০৮ এর একটি দল জেলার বিভিন্ন আসনে মহড়া কার্যক্রম পরিচালনা করে। র‍্যাব-০৮ জানায়,, জেলার ৪১৮টি কেন্দ্রের নিরাপত্তা রক্ষায় তারা কাজ করছে।

    এর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে জেলায় র‍্যাবের ৬৫ জন সদস্য মোতায়েন রয়েছে। র‍্যাব-০৮ এর কোম্পানি কমান্ডার কামরুজ্জামান বলেন,”আমরা আজ রোবাস্ট এবং মোবাইল পেট্রোলিংয়ের মাধ্যমে সবকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেছি।

    আমাদের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত সুসংহত। আমরা প্রতিটি গাড়ির নম্বর সার্কুলেট করেছি যাতে যেকোনো প্রয়োজনে আমাদের দ্রুত জানানো যায়। যেকোনো কেন্দ্রে বিশৃঙ্খলা রোধে আমরা সর্বোচ্চ ৩০ মিনিটের মধ্যে রেসপন্স করার প্রস্তুতি রেখেছি।”

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Simply how much Do Gambling establishment Buyers Generate from the 2024

    Traders when you look at the video game with more domestic advantage, such as for instance roulette if you...