More

    হজযাত্রা উপলক্ষে শ্রমিক লীগ নেতা দুলালকে সংবর্ধনা

    অবশ্যই পরুন

    জাতীয় শ্রমিক লীগ, কালুরঘাট শিল্পাঞ্চল কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলালের পবিত্র হজযাত্রা উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ, কালুরঘাট শিল্পাঞ্চল ও জাতীয় শ্রমিক লীগ, চান্দগাঁও থানা কমিটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালুরঘাট শিল্পাঞ্চল কমিটির কার্যকরী সভাপতি এস এম আনোয়ার মির্জা, সহ সভাপতি আখতারুজ্জামান ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল আজিম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগ, কালুরঘাট শিল্পাঞ্চল কমিটির সভাপতি এস এম আলী আকবর।

    সংক্ষিপ্ত বক্তব্যে চান্দগাঁও থানা কমিটির সহ-সভাপতি জহুরা বেগম, সহ-সভাপতি গুলজার হোসেন নয়ন, চান্দগাঁও থানা কমিটির সভাপতি মোঃ জামাল উদ্দিন, কালুরঘাট শিল্পাঞ্চল কমিটির কার্যকরী সভাপতি এস এম আনোয়ার মির্জাসহ সকলেই শহিদুল ইসলাম দুলালের জন্য দোয়া ও মঙ্গল কামনা করেন। বক্তৃতা কালে শহিদুল ইসলাম দুলাল উপস্থিত সকলের জন্য দোয়া করেন এবং সকলের কাছে ক্ষমাপ্রার্থনা করেন। আরও উপস্থিত ছিলেন চান্দগাঁও থানা কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা সিরাজুন নূর, শ্রমিক কল্যাণ সম্পাদক আবুল কালাম, ৫ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান টিটু, জাতীয় শ্রমিক লীগ নেতা মোঃ শাখের, আব্দুল হান্নান, মোঃ হারুন অর রশিদ, দিলুয়ারা, মোঃ জাফর, মোঃ জাহাঙ্গীর হোসাইন খাদিজা চৌধুরী, জান্নাতুল ফেরদৌস, শামসুল আলম।

    সবশেষে অনুষ্ঠানের সভাপতি ও জাতীয় শ্রমিক লীগ, কালুরঘাট শিল্পাঞ্চল কমিটির সভাপতি এস এম আলী আকবর সমাপনী বক্তব্যে শহিদুল ইসলাম দুলালের পবিত্র হজ যাত্রা সফল ও সুন্দর হওয়ার জন্য দোয়া করেন। তারপর অনুষ্ঠানে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন ও সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। দিদার আলম নিজামির পরিচালনায় দোয়া মাহফিল ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনের দায়িত্বে ছিলেন জাতীয় শ্রমিক লীগ, চান্দগাঁও থানা কমিটির সাধারণ সম্পাদক নেছার উল্লাহ খাঁন ও যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান সবুজ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Stake European vs American Roulette

    SommaireLes Règles Fondamentales et la Différence Cruciale du ZéroAnalyse de l'Avantage de la Maison (RTP)Stratégies de Paris et Gestion...