More

    বরিশালে ১০৬ কেন্দ্র ঝুকিপূর্ন, রাতে বসবে চেক পোস্ট

    অবশ্যই পরুন

    ডেস্ক রিপোর্ট: বরিশাল সিটি নির্বাচনকে ঘিরে সব প্রস্তুতি প্রায় শেষ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনকে অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ন করার জন্যে অবস্থান নিচ্ছে আইন শৃংখলা বাহিনী। আইন শৃংখলা বাহিনী বরিশাল সিটি করপোরেশন এলাকার ১২৬টি কেন্দ্রের মধ্যে ১০৬টিকে ঝুকিপূর্ন হিসেবে ঘোষনা করেছে।

    আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন বরিশাল মহানগর পুলিশ কমিশনার সাইফুল ইসলাম। তিনি বলেন, পুলিশের হিসাবে ৭০টি কেন্দ্র গুরুত্বপূর্ণ। কিন্তু প্রার্থীরা যেসব কেন্দ্র নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন, সেগুলো যুক্ত করে মোট ১০৬টিকে গুরুত্বপূর্ণ ধরা হয়েছে।

    দুপুরে বিএমপি হেডকোয়ার্টারে নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার এসব কথা বলেন।

    সাইফুল ইসলাম বলেন, আজ রাত ১২টায় প্রচারণা শেষ হচ্ছে। এরপর নগরীতে কোনো বহিরাগত অবস্থান করতে পারবেন না।  কাল রবিবার থেকে নগরীতে আমরা কোনো বহিরাগত দেখতে চাই না। নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আমরা চেকপোস্ট বসাব।’

    পুলিশ কমিশনার জানান, নির্বাচনের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র‍্যাব, এবিপিএন ও আনসার মিলিয়ে মোট ৪ হাজার ৪০০ সদস্য মোতায়েন থাকবেন। তিনি জানান, ‘আমরা কোনো প্রার্থী চিনি না, প্রতীক চিনি না, দল চিনি না। আমরা চিনি সাধারন মানুষ ও ভোটার। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। উৎসবমুখর পরিবেশে ভোটাররা যাতে ভোট দিতে পারেন তা নিশ্চত করা হবে। এক মেয়র প্রার্থী অভিযোগ করেছেন, গোয়েন্দা সংস্থার লোকজন একজন বিশেষ প্রার্থীকে জেতানোর জন্য মাঠে নেমেছেন। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সাইফুল ইসলাম বলেন, ‘এই অভিযোগের বিষয়ে আমার জানা নেই। আজই প্রথম শুনলাম।বরিশাল মহানগর পুলিশ কশিনারের কার্যালয় থেকে আজ দুপুরে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

    গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১জুন রাত ১২টা থেকে ভোট গ্রহনের পর ১৩ জুন ১২ পর্যন্ত রাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় কোন প্রকার বাস, ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস, জিপ, প্রাইভেটটকার, পিকআপ, কার, ইজিবাইক, লঞ্চ, ইঞ্জিনচালিত সব ধরনের নৌযান, স্পিডবোট চলাচল করতে পারবেনা।

    তবে নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি-বিদেশি সাংবাদিক, নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বৈধ পরিদর্শক এবং জরুরি কাজে নিয়োজিত যেমন অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগ ইত্যাদি কাজে নিয়োজিত যানবাহন চলাচলের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না বলেও গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

     

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating Canadian Bitcoin Casinos Without the Usual Hassle

    Exploring Bitcoin Casino Canada: A Smart Approach to Crypto Gaming Understanding the Rise of Bitcoin Casinos in Canada Canada’s gambling landscape...