More

    বরিশালে ভোটের নিরবতা, মোড়ে মোড়ে চেক পোস্ট

    অবশ্যই পরুন

    ডেস্ক রিপোর্ট: আজ রাাত পোহালেই বরিশাল সিটি করপোরেশনের ৫ম বারের মতো ভোট। সকাল ৮টায় শুরু হবে ভোট গ্রহন। ভোটের নিরবতায় স্তব্ধ বরিশাল নগরী। হঠাৎ করে নিরবতার চেহারায় সুনশান বরিশাল। রাস্তার গুরুত্বপূর্ন  মোড়ে মোড়ে বসেছে চেক পোস্ট। তল্লাশী করা হচ্ছে সন্দেহভাজন যান বাহন। নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ভোট দিতে সকল কে কেন্দ্রে আসতে আহবান জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। আজ সকাল বরিশাল থেকে জেলা শিল্পকলা একাডেমি থেকে ইভিএম সহ সকল সরঞ্জাম পাঠানো হয়েছে কেন্দ্রগুলোতে। নগরীর প্রতিটি মোড়ে মোড়ে টহল পুলিশ চালাচ্ছে তল্লাশি। বহিরাগতদের নগরী ছাড়ার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
    এদিকে সিটি নির্বাচনের দেড় হাজার ইভিএমসহ নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। আজ রোববার (১১ জুন) দুপুরে শহরের শিল্পকলা একাডেমি থেকে এসব মেশিন বুঝে নেন প্রিজাইডিং অফিসার।

    এবারেই প্রথম বরিশালের সবগুলো কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ হচ্ছে। সিটি এলাকার ১২৬টি কেন্দ্রের ৮৯৪টি বুথের জন্য এই ইভিএম প্রস্তুত রাখা হয়েছে। সকালে এসব নির্বাচনীসামগ্রী বুঝে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে স্ব স্ব কেন্দ্রে চলে যান প্রিজাইডিং অফিসারগণ।
    জানা গেছে, সিটি করপোরেশন নির্বাচনের ৩০টি ওয়ার্ডের ১২৬টি কেন্দ্রের ৮৯৪ টি কক্ষে প্রিজাইর্ডিং অফিসার দায়িত্ব পালন করবে ১২৬ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৮৯৪ জন এবং পুলিং অফিসার ১৭৮৮ জন আর ইভিএম মেশিন সরবরাহ করা হয়েছে মোট ১৮০০।বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, বরিশালে ভোটের পরিবেশ শতভাগ সুষ্ঠু আছে। ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।সব ধরনের প্রস্তুতি প্রস্তুতি সম্পন্ন করায় বরিশালে ভোট উৎসব হবে বলে আশা প্রকাশ করেছেন রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির।ভোট দিতে ভোটারদের ভোট কেন্দ্রে আসার জন্য তিনি আহ্বানও জানিয়েছেন।নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে চার হাজার  সদস্য মোতায়েনের পাশাপাশি ১০ প্লাটুন বিজিবি, ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।এরই মধ্যে ১২৬টি কেন্দ্রের প্রবেশ মুখে দু’টি করে ও কক্ষে একটি করে সিসি ক্যামেরা বসানো হয়েছে।গত ২৯ মে ১৫শত ইভিএম মেশিন নগরীতে এসে পৌঁছেছে।  এতে ৭ মেয়র, ১১৯ জন সাধারণ ও ৪২ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী অংশ নিচ্ছেন। মোট ভোটার দুই লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে এক লাখ ৩৭ হাজার ৪৮৯ জন পুরুষ ও এক লাখ ৩৮ হাজার ৮০৯ জন নারী ভোটার রয়েছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating Canadian Bitcoin Casinos Without the Usual Hassle

    Exploring Bitcoin Casino Canada: A Smart Approach to Crypto Gaming Understanding the Rise of Bitcoin Casinos in Canada Canada’s gambling landscape...