More

    ফয়জুল করিমের শারীরিক অবস্থার খোঁজ নিতে বরিশাল এসেছিলেন গাজিপুরের সাবেক মেয়র

    অবশ্যই পরুন

    বরিশাল সিটিতে ভোটের দিন হামলায় আহত ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি ফয়জুল করিমের শারীরিক অবস্থার খোঁজ নিতে বরিশালে গেছেন গাজীপুরের সাবেক মেয়র ডা. জাহাঙ্গীর আলম।

    আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত এই নেতা বৃহস্পতিবার গভীর রাতে বরিশাল সদর উপজেলার চরমোনাই দরবার শরীফে এসে তার খোঁজ খবর নেন।

    এ তথ্যের সত্যতা স্বীকার করে চরমোনাই মিডিয়া গ্রুপের সদস্য ও ইসলামী যুব আন্দোলন মহানগর সভাপতি এসএম সানাউল্লাহ জানান, বেলা ১১টায় গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম চরমোনাই দরবার শরীফে আসেন। তিনি এখানে এক ঘণ্টা অবস্থান করেন।

    তিনি বরিশাল সিটি নির্বাচনে প্রার্থী মুফতি ফয়জুল করিমের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। জাহাঙ্গীর আলম ও মুফতি ফয়জুল করিম একান্তে কথা বলেন।

    তাদের মধ্যে কী আলোচনা হয়েছে সে বিষয়ে কিছু না জেনে সানাউল্লাহ বলেন, জাহাঙ্গীর আলম মুফতির কক্ষ থেকে বেরিয়ে গাজীপুরে ফিরে যান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating Canadian Bitcoin Casinos Without the Usual Hassle

    Exploring Bitcoin Casino Canada: A Smart Approach to Crypto Gaming Understanding the Rise of Bitcoin Casinos in Canada Canada’s gambling landscape...