More

    বরিশাল ফিরে এসেছেন মেয়র সাদিক

    অবশ্যই পরুন

    ডেস্ক রিপোর্ট: প্রায় তিন মাস পর বরিশালে ফিরেে এসেছেন মেয়র ও বরিশাল মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।  সঙ্গে ছিলেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে নূর তাপস।  আজ বিকেলে নেতা কর্মি ও অনুসারীরা তাকে মোটর শোভাযাত্রা সহ নগরীর কালিবাড়ি সড়কের বাসভবনে নিয়ে আসেন।

    প্রায় ২ মাস ২১ দিন পর আজ বৃহস্পতিবার (২২ জুন) বিকেল ৪টায় সড়ক পথে ঢাকা থেকে বরিশালে আসেন সেরনিয়াবাত সাদিক। এ সময় সাদিক আবদুল্লার নিজস্ব ফেসবুক পেইজ থেকে করা লাইভে দেখা যায়, তাকে রিসিভ করতে বিশাল মোটরসাইকেল শো-ডাউন নিয়ে নগরীর প্রবেশদ্বারে অবস্থান নিয়েছেন তার শতাধিক অনুসারী নেতাকর্মী। গাড়ি বহর বরিশালে পৌঁছালে নেতাকর্মীরা মোটরসাইকেল শো-ডাউন দিয়ে নগরীতে প্রবেশ করেন। সেখানে থেকে তিনি নগরীর কালিবাড়ী রোডস্থ বাসভবনে গিয়ে পৌঁছান। পরে সেখানে নেতাকর্মীরা জড়ো হলে তাদের হাত নেড়ে শুভেচ্ছা জানান ও অভিবাদন জানান। মেয়র সাদিক নেতাকর্মীদের নিয়ে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন । সেখানে তার সঙ্গে আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ উপস্থিত ছিলেন। চলতি বছরের ১ এপ্রিল মেয়র সাদিক স্বপরিবারে বরিশাল ছেড়ে ঢাকায় পাড়ি জমান। কথা ছিলো সদ্য সমাপ্ত সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে পুনরায় মনোনয়ন নিয়ে আসবেন। তিনি সেখান থেকে তিনি ভারতের আজমীর শরীফ হয়ে আবার ঢাকায় ফিরে সেখানেই অবস্থান করেন। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী তিনি ঢাকায় অবস্থান করেছেন বলে জানান সাদিক। এ কারণে তিনি সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিতেও বরিশালে আসেননি।সোমবার (১৯ জুন) ভার্চুয়াল এক মিটিংয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের জন্য তিনি বরিশালে আসার কথা জানিয়েছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating BC Game’s interface feels surprisingly effortless for newcomers

    Exploring the User-Friendly Design of BC Game for New Players Why BC Game Stands Out in User Experience When stepping into...