More

    বরিশালে ৬ নদীর পানি বিপদসীমার উপরে

    অবশ্যই পরুন

    ডেস্ক রিপোর্ট : বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে দক্ষিণাঞ্চল তথা বরিশাল বিভাগের ৬টি নদীর পানি। বুধবার (৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. তাজুল ইসলাম।

    তিনি জানান, পূর্ণিমা ও উজানের পানির চাপে বেশকিছু নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে  এখন পর্যন্ত বন্যার কোনো প্রভাব নেই দেখা যাচ্ছে না দক্ষিনাঞ্চলে। নদ-নদীর যে পরিমাণ পানি বেড়েছে তা মৌসুমের স্বাভাবিক পরিস্থিতি। এই অঞ্চলের নদীর গভীরতা ও প্রস্থ বড় হওয়ায় এর পানি ধারণক্ষমতা বেশি।

    পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের দেয়া ওয়াটার লেভেলের তথ্য অনুযায়ী, গতকাল সন্ধ্যা ৬টায় বরিশাল জেলার হিজলা উপজেলার ধর্মগঞ্জ নদীর পানি বিপৎসীমার সর্বোচ্চ ১৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।

    এছাড়া বিকেল সাড়ে ৪টায় ভোলার দৌলতখানের সুরমা-মেঘনা নদীর পানি বিপৎসীমার সর্বোচ্চ ৩৪ সেন্টিমিটার ওপর দিয়ে, বিকেল সাড়ে ৩ টায় তজুমদ্দীনের সুরমা-মেঘনা নদীর পানি বিপৎসীমার সর্বোচ্চ ৬৭ সেন্টিমিটার ওপর দিয়ে এবং বিকেল সাড়ে ৫টায় ভোলা খেয়া ঘাটের তেঁতুলিয়া নদীর পানি বিপৎসীমার সর্বোচ্চ ৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।

    বুধবার দুপুর দুইটায় বরগুনার বেতাগীর বিশখালী নদীর পানি বিপৎসীমার সর্বোচ্চ ৪ সেন্টিমিটার ওপর দিয়ে এবং দুপুর সোয়া ১২টার দিকে পাথরঘাটার বিশখালী নদীর পানি বিপৎসীমার সর্বোচ্চ ২৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।

    এদিকে দুপুর পৌনে ২টার দিকে পিরোজপুরের বলেশ্বর নদীর পানি বিপৎসীমার সর্বোচ্চ ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে এবং উমেদপুরের বিষখালী নদীর পানি বিপৎসীমার সর্বোচ্চ ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।

    এছাড়া বরিশালের কীর্তনখোলা, বাকেরগঞ্জের বুড়িশ্বর, উজিরপুর স্বরূপকাঠি, গৌরনদী টরকি, বাবুগঞ্জ, ঝালকাঠির বিশখালী, কাইটপাড়া লোহালিয়া, মির্জাগঞ্জের পায়রা, পিরোজপুর স্বরূপকাঠি, বরগুনার বিশখালী ও আমতলীর বুড়িশ্বর নদীর পানি বিপৎসীমার কাছাকাছি ও নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

     

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Casino non AAMS Integrazione GamStop (Giocatori UK)

    IndiceCosa Sono i Casino non AAMS e il Loro Status per i Giocatori UKGuida Passo-Passo all'Accesso e alla RegistrazioneAnalisi...