More

    চাঁদার দাবিতে ঠিকাদারকে মারধর করে টাকা ছিনতাই সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল মানববন্ধন

    অবশ্যই পরুন

    ঝালকাঠিতে দাবিকৃত চাঁদার দুই লাখ টাকা না পেয়ে এক ঠিকাদারকে মারধর করার অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, সন্ত্রাসী ও ধর্ষণসহ একাধিক মামলার আসামি আরিফ খলিফা ও তাঁর বাহিনীর বিরুদ্ধে। বুধবার বিকেলে শহরের বান্ধাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারীরা ঠিকাদার রফিকুল ইসলাম মোল্লার কাছ থেকে এক লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় আইপল খলিফা ও তাঁর সহযোগিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জেলা ইমারত শ্রমিক ইউনিয়ন।

    বৃহস্পতিবার সকাল ১১টায় ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে তাঁরা। মিছিলটি শহর ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় মানববন্ধন। এতে বক্তব্য রাখেন জেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মো. দেলোয়ার হোসেন, সহসভাপতি মো. মোহন খান, সাধারণ সম্পাদক আল আমিন মৃধা। এ সময় বক্তারা অভিযোগ করেন, ঝালকাঠির স্টীমারঘাটে বিআইডব্লিউটি এর একটি তিনতলা ভবন নির্মাণের কাজ চলছে।

    ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে নির্মাণ কাজ করছেন সহকারী ঠিকাদার ইমারত শ্রমিক ইউনিয়নের নেতা রফিকুল ইসলাম মোল্লা। নির্মাণ কাজে স্থানীয় সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি আরিফ খলিফা তাঁর বাহিনী নিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার কিছু টাকা বিভিন্ন সময় পরিশোধ করা হয়। পরে আর কোন টাকা না দেওয়ায় নির্মাণ কাজ কয়েক দফায় বন্ধ করে দেয় আরিফ খলিফা।

    এক পর্যায়ে বুধবার বিকেলে শহরের বান্ধাঘাটা এলাকায় আরিফ খলিফা লোকজন নিয়ে ইমারত শ্রমিক নেতা রফিকুল ইসলাম মোল্লার ওপর হামলা চালিয়ে তাকে মারধর করে। এ সময় তাঁর পকেট থেকে এক লাখ ৩০ হাজার টাকা নিয়ে ছিনিয়ে নেয় হামলাকারীরা। সহকারী ঠিকাদার রফিকুল ইসলাম মোল্লা বলেন, লঞ্চঘাট ও স্টীমারঘাট এলাকায় ভবন নির্মাণ করতে হলে আরিফ খলিফাকে চাঁদা না দিয়ে কাজ করা যায় না। আমিও বিভিন্ন সময় তাকে টাকা দিয়েছি। আর কত তাকে টাকা দিতে হবে। যখন টাকা দেওয়া বন্ধ করে দিয়েছি, তখনই আমার ওপর হামলা চালায় সে। আমার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়েছে।

    আমি এ ঘটনার বিচার চাই। এ ব্যাপারে আরিফ খলিফা বলেন, স্টীমারঘাট এলাকায় দিয়ে অসংখ্য মানুষ খেয়ায় পারাপার করেন। এ জন্য ঠিকাদারকে একটি বেঞ্চ বানিয়ে দিতে বলা হয়। কিন্তু তিনি তা না দিয়ে, উল্টো আমার বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ করছেন। ঝালকাঠি থানার ওসি নাসির উদ্দিন সরকার বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Garrison Bet Payment Method Reliability Ranking

    ContentsChoosing the Right Payment Method: A Guide for Garrison Bet PlayersTop-Ranked Payment Methods at Garrison Bet CasinoThe KYC Verification...