More

    বরিশালে চাঁদাবাজির প্রতিবাদ করায় কুপিয়ে জখমের অভিযোগ

    অবশ্যই পরুন

    নগরীর বটতলা এলাকায় টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজির প্রতিবাদ করায় একজনকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

    আহত’র নাম মোহাম্মদ সোহেল (৪৬), সে বরিশাল নগরীর ১৫ নং ওয়ার্ড’র বটতলা এলাকার আবুল হাশেমের ছেলে।
    এ ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় বাদী হয়ে অভিযোগ দায়ের করেছে আহত সোহেল।সোহেল জানায় গত ১২ জুলাই আনুমানিক দুপুর ৩ টার দিকে নগরীর ১৫ নং ওয়ার্ডের বটতলা টেম্পু স্ট্যান্ড’র চায়ের দোকানে সে চা খাচ্ছিল। এ সময় একই এলাকার চাঁদাবাজ ফিরোজ বেপারী (৫০), সুজন (৩৫) টেম্পু স্ট্যান্ড’র কেরানী বাসার’র কাছে চাঁদা দাবি করেন। কেরানী বাসার চাঁদা না দেয়ায় তাকে স্টান্ড থেকে চলে যেতে বলেন ফিরোজ বেপারী (৫০), সুজন বেপারী (৩৫)। স্টান্ড ত্যাগ না করায় তারা ক্ষিপ্ত হয়ে বাশারকে গালিগালাজ করে ও মারধর করতে তেরে আসেন। এ সময় প্রতিবাদ করলে সোহেলের উপরে অতর্কিত হামলা চালায় ফিরোজ বেপারী ও সুজন বেপারী। হামলায় সোহেলের শরীর রক্তাক্ত ও যখম হয়।

    পরে স্থানীয়রা সোহেলের বাড়িতে খবর দিলে তার স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করতে নিয়েযান। পরে পুলিশের উপদেশে আহত সোহেলকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সোহেলের অবস্থা অনেকটা আশঙ্কাজনক। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আহত সোহেল ও তার স্বজনরা।

    এ ঘটনায় বরিশাল কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বটতলা এলাকায় একটি মারামারির ঘটনা শুনে সেখানে পুলিশ ফোর্স পাঠিয়েছি। শুনেছি কয়েকজনের আহত হয়েছে। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি। আহতরা চিকিৎসাধীন রয়েছে। আমরা বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating King Casino Reviews reveals unexpected user-friendly touches that stand out

    Exploring King Casino Reviews: User-Friendly Features That Make a Difference What Stands Out in King Casino Reviews? When diving into King...