More

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর অপমৃত্যু

    অবশ্যই পরুন

    বরিশাল বিশ্ববিদ্যালয় এক ছাত্রীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ছাত্রীর নাম রিবনা শাহরীন। সে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রথমবর্ষের শিক্ষার্থী। ধারণা করা হচ্ছে সে কয়েকদিন আগে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

    ওসি জানান, মেসের চতুর্থ তলার একটি কক্ষে শাহরিন একা থাকতো। গত দুদিন যাবত স্বজনরা তার সঙ্গে যোগাযোগ করতে পারছিলেনা। বুধবার সন্ধার দিকে তার মা’সহ কয়েকজন স্বজন ছাত্রীনিবাসে পৌঁছে শাহরিনের কক্ষ ভেতর থেকে আটকানো দেখেন। অন্যান্যদের সহযোগীতায় দরজা খোলার পর ফ্যানের সঙ্গে শাহরিনের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। মৃতদেহ পচে শরীর থেকে মাংস খসে পড়ার উপক্রম হয়েছে। দুগন্ধ ছড়িয়েছে পুরো কক্ষে।

    অদূরে মোল্লা ছাত্রীনিবাস নামক মেসে এ ঘটনা ঘটে। বরিশাল বন্দর থানার ওসি আব্দুর রহমান মুকুল এ তথ্য জানিয়েছেন। ১৯ জুলাই সন্ধ্যার পরে ঘটনাটি জানাজানি হলে ঘটনাস্থলে পুলিশ ও শিক্ষার্থীরা জড়ো হতে থাকে। পরে রাত ১০টায় মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

    সহপাঠী ও পরিবার সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই ঐ শিক্ষার্থীর পরীক্ষা ছিল। ঐদিন পরিবার তার সাথে কথাও বলেন। তিনদিন ধরে ফোন বন্ধ পাওয়ায় তার পরিবার আজ বিকালে বরিশালে আসেন। মৃত রিবনার মা মেসে আসলে দরজা ধাক্কাধাক্কি করেন। কিন্তু ভিতর থেকে আটকানো ছিলো।পরে দরজা ভেঙ্গে রুমে প্রবেশ করে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। মায়ের ভাষ্যমতে, ঐ শিক্ষার্থী মানসিকভাবে কিছুটা অন্যরকম ছিলো এবং সে একা থাকতে পছন্দ করতেন।

    এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো খোরশেদ আলম বলেন, এটা খুবই দুঃখজনক ঘটনা। বিষয়টি জানার সাথে সাথে আমরা দ্রুত ঘটনাস্থলে চলে এসেছি। জানতে পেরেছি, সে তার কক্ষে একা একা থাকতো। তাই আশেপাশে আমাদের অনেক শিক্ষার্থী থাকার পরও বিষয়টি অনুমান করা যায়নি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating King Casino Reviews reveals unexpected user-friendly touches that stand out

    Exploring King Casino Reviews: User-Friendly Features That Make a Difference What Stands Out in King Casino Reviews? When diving into King...