More

    বরিশালে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩’র উদ্বোধন

    অবশ্যই পরুন

    নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এই স্লোগান নিয়ে বরিশালে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩’র উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

    আজ ২৫ জুলাই সকাল সাড়ে ৯ টায় বরিশাল জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তর’র আয়োজনে পালিত হয় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩।

    বরিশালে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নগরীতে র‌্যালী বের হয়। র‌্যালীটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে সার্কিট হাউজে গিয়ে শেষ হয়। পরে সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল’র জেলা প্রশাসক শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ হাসান মোঃ শওকত আলী, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বরিশাল ডাঃ নূরুল আলম, এ্যাড. তালুকদার মোহাম্মদ ইউনুস সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ বরিশাল, মোঃ আসাদুজ্জামান জেলা মৎস্য কর্মকর্তা বরিশালসহ মৎস্য কর্মকতার ও মৎস্যের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

    জাতীয় মৎস্য সপ্তাহ ২৪ থেকে ৩০ জুলাই এর তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। পরে বরিশাল জেলায় ৩ জন শ্রেষ্ঠ মৎস্য চাষিদের মাঝে ক্রেস্ট বিতরন, প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা। পরিশেষে ডিসি লেকে মাছের পোনা অবমুক্ত করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating King Casino Reviews reveals unexpected user-friendly touches that stand out

    Exploring King Casino Reviews: User-Friendly Features That Make a Difference What Stands Out in King Casino Reviews? When diving into King...