More

    ঝালকাঠি ঘাতক বাসটির সেই চালক মোহন খান গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    মানিক রায়, ঝালকাঠি থেকে, ঝালকাঠি সদরের ছত্রকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে পড়ে ১৭ জন মৃত্যুর ঘটনায় ঘাতক বাসচালক মোহন খানকে গ্রেপ্তার করেছে র‌্যাব ৮। এনিয়ে সুপার ভাইজার মো. ফয়সাল মিজান ও বাস চালক মোহন খান দুজন গ্রেফতার করা হয়। পালাতক রয়েছে বাস হেলপার আকাশ। বরিশাল এর একটি দল বিশেষ অভিযানে মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার আশুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

    মোহন হালকা শ্রেণির গাড়ির লাইসেন্স দিয়ে চালাতেন ভারী যানবাহন ও যাত্রীবাহী বাস। বরিশাল র্যাব ৮ সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, দুর্ঘটনার পর থেকেই চালক মোহন পলাতক ছিলেন। সোমবার বিকেলে ঝালকাঠির রাজাপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বাসটির সুপার ভাইজার মো. ফয়সাল মিজানকে।

    ঘটনা তদন্তে জেলা প্রশাসন পাঁচ সদস্যের কমিটি মঙ্গলবার প্রতিবেদন জমা দেয়ার কথা ছিলো। কিন্তু তদন্ত শেষ না হওয়ায় কমিটি প্রতিবেদন জমা দেয়নি। গত শনিবার (২২ জুলাই) সকাল সকাল ১০টার দিকে বাশার স্মৃতি পরিবহন (ঢাকা মেট্রো—ব—১৪—৬৫৪৯) নামে বাসটি অতিরিক্ত যাত্রী নিয়ে ভান্ডারিয়া বাস স্ট্যান্ড হতে বরিশালের উদ্দেশে ছেড়ে আসে। বাসটি ঝালকাঠির ছাত্রকান্দা নামক স্থানের গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের উত্তর পাশে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এ ঘটনায় ১৭ জন নিহত হয়।আহত হয় অতন্ত ৩৫ জন। এঘটনায় ঝালকাঠি থানার এসআই সুশংকর মলি­ক বাদী সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯৮ ও ১০৫ ধারায় রবিবার দিবাগত রাতে এ মামলা দায়ের করেন। মামলায় বাসের চালক মোহন খান (৪০), সুপারভাইজার মোঃ ফয়সাল মিজান (৩২)এবং হেলপার আকাশ (১৮) ওরফে বুলেটকে আসামী করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navegar por 1win sorprende por su sencillez incluso para los más novatos

    La simplicidad en la navegación de 1win facilita el acceso incluso para quienes recién comienzan, ofreciendo una interfaz clara que invita a explorar sin complicaciones ni distracciones.