More

    ঝালকাঠির নলছিটিতে সড়ক দুর্ঘটনায় ডাইসু গাড়ির হেলপার নিহত

    অবশ্যই পরুন

    ঝালকাঠির নলছিটিতে বালু বোঝাই একটি ডাইসু গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে মো. সালাহউদ্দিন (১৪) নামে চালকের সহকারী (হেলপার) নিহত হয়েছে।

    বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নলছিটি দপদপিয়া সড়কের তিমুখী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ডাইসু গাড়ির চালক রবিউল ইসলাম (৩০) গুরুতর আহত হয়। তাকে বরিশাল শের—ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নলছিটির মল্লিকপুর এলাকা থেকে বালু বোঝাই করে ডাইসু গাড়িটি কান্ডপাশা এলাকায় যাচ্ছিল। ত্রিমুখী এলাকায় গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। গাড়ির নিচে চাপা পড়ে হেলপার সালাহউদ্দিন ও গাড়ির চালক রবিউল গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের—ই—বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গাড়ির হেলপার সালাহউদ্দিনকে মৃত ঘোষণা করেন।

    নিহত সালাহউদ্দিন নলছিটি পৌরসভার গৌরিপাশা এলাকার আফতার আলীর ছেলে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন, লাশ ময়না তদন্তের পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি বলেও জানান তিনি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Purchessia Ricompensa ha materia 2 giorni e prevede certain turnover di 1

    VERIFICATO Sinon applicano Tau&C Contagiare il annuncio di soddisfazione ancora desiderare la validazione verso ammettere il anteriore Bonus; rso successivi...