More

    ঝালকাঠির কাঠালিয়ায় সংঘ’র্ষে নিহত—১, আহত—৪, গ্রেফতার—৪

    অবশ্যই পরুন

    মানিক রায়, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে কবির মোল্লা (৪৫) নামে একজন ০১ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন—৪ জন। পুলিশ ঘটনার সাথে জড়িত ০৪ জনকে গ্রেফতার করেছে। আজ ১৪ আগষ্ট বিকালে উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটার মোলাখালীতে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান—ছোনাউটার মোলাখালীতে বিকালে আলতাফ ও চাঁনমিয়া সাথে কবির মোল্লার জমি জমার বিরোধ নিয়ে বাক—বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষে রুপ নেয়। এ সময় উভয় পক্ষ দাও, রামদা নিয়ে এ্যলোপাথারী কোপাতে শুরু করে। ঘটনাস্থলেই কবির মোল্লা নিহত হয়।

    সংঘর্ষে কবির মোল্লার ভাই গ্রাম পুলিশ বাবুল মোল্লা (৬০), স্ত্রী এমিলি বেগম (৫৫) আহত হয়। অপর পক্ষের মোঃ আলতাফ ও তার ছেলে মিরাজ আহত হয়। গ্রাম পুলিশ বাবুল মোল্লাকে প্রথমে আমুয়া হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের—ই—বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করেছে। এর হলেন মোঃ আলতাফ (৬২), তার পুত্র মোঃ মিরাজ হোসেন (৩৫), কবির মোল্লার মেঝ ভাই চাঁন মিয়া মোল্লা (৫০), তার ছেলে সাগর মোল্লা (২৫)। কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান, ঘটনার সাথে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়েছে। নিহত কবিরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Selecciona la forma de remuneracion, ingresa nuestro monto y confirma

    Alrededor acometer una cuenta en las mejores casinos, nuestro bono sobre audiencia se va a apoyar sobre el silli�n...