More

    নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সমাবেশ অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    আজ বিকাল ৪টায় অশ্বিনী কুমার হল চত্বরে নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার সভাপতি মাফিয়া বেগম।

    সমাবেশে বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ও সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার অর্থ সম্পাদক সালমা নাসরিন,বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সন্তু মিত্র, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ব্রজমোহন কলেজ শাখার সাধারণ সম্পাদক বিজন শিকদার, ছাত্র ফ্রন্ট আলেকান্দা সরকারি কলেজ শাখার সংগঠক ফারজানা আক্তার।

    বক্তারা বলেন, ১৯৯৫ সালের ২৪শে আগস্ট দিনাজপুরে পুলিশি হেফাজতে ১৪ বছরের গার্মেন্টস কর্মী ইয়াসমিনকে ধর্ষণ ও হত্যাকে কেন্দ্র করে এক অভূতপূর্ব গণ আন্দোলন তৈরি হয়। আন্দোলনে পুলিশের গুলিতে সাতজন নিহত হলেও দোষী পুলিশ সদস্য ও ড্রাইভারের ফাঁসি কার্যকর করা হয়। সেই থেকে ইয়াসমিন হত্যার এই দিনটিকে দেশের প্রগতিশীল নারী সংগঠনগুলি নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালন করে আসছে।

    বক্তারা বলেন, নারী নির্যাতনের চিত্র আজও একইরকম। গত বছর ও প্রতিদিন প্রায় ১৭টি ধর্ষণ হয়েছে। ধর্ষণ -নির্যাতনকারীরা রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় ও বিচারের দীর্ঘসূত্রিতার সুযোগে পার পেয়ে যাচ্ছে। এ অবস্থায় ইয়াসমিন হত্যা দিবস শিক্ষা দেয় যে গণপ্রতিরোধই পারে সকল নির্যাতন রুখে দিতে। বক্তারা জনগনকে ঐক্যবদ্ধ হয়ে নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান।

    একইসাথে বক্তারা বাল্যবিবাহ বন্ধে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি করেন ও মাদক-পর্নোগ্রাফি বন্ধে গডফাদারদের গ্রেফতার ও বিচার করার আহবান জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Avantages, primes et salaire

    Cependant, les montants peuvent légèrement varier selon la région. Oui, cette offre est accessible dans plusieurs pays d’Afrique francophone...