More

    সড়কের পাশে জন্ম নেওয়া নবজাতকের ঠাই হলো আগৈলঝাড়া ছোটমণি নিবাসে

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ পিরোজপুরের ভান্ডারিয়ায় সড়কের পাশে জন্ম নেয়া মানসিক ভারসাম্যহীন এক নারীর নবজাতকের ঠাই হয়েছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বিভাগীয় ছোটমণি নিবাসে। সোমবার দুপুরে নবজাতককে অ্যাম্বুলেন্সে করে আগৈলঝাড়া ছোটমনি নিবাসে নিয়ে আসা হয়। গত রোববার ভান্ডারিয়া পৌর শহরের ভুবনেশ্বর সেতু সংলগ্ন সড়কের পাশে ওই নবজাতকদের জন্ম হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে মা ও নবজাতককে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

    তবে নবজাতক শিশুটির বাবা কে সে বিষয়ে নিশ্চিত করে কেউ বলতে পারছে না। ভারসাম্যহীন নারী ও তার সদ্যজাত ওই শিশুটির জন্মদাতাকে উৎঘাটন করতে পারেনি এলাকাবাসি। জানা গেছে, গত কয়েক মাস ধরে নাম পরিচয়হীন মানসিক ভারসাম্যহীন ওই নারী ভান্ডারিয়া শহরের বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে আসছিলেন। গত রোববার সকালে তার হঠাৎ প্রসব বেদনা ওঠে। পরে ভারসাম্যহীন নারী সড়কের পাশে চিৎকার করে শুয়ে পড়েন। এসময় একটি ছেলে সন্তান প্রসব করেন ওই নারী। ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল আফিসার ডা. কামাল হোসেন জানান, জন্মের পর প্রসূতি ও নবজাতককে হাসপাতালে ভর্তির পর যথাযথ চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুজ্জামান বলেন, মানসিক ভারসাম্যহীন নারী একটি ফুটফুটে একটি ছেলে সন্তান জন্ম দিয়েছে এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

    এ ব্যাপারে ছোটমনি নিবাসের তত্বাবধায়ক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা বলেন, পিরোজপুরের ভান্ডারিয়ায় সড়কের পাশে জন্ম নেয়া মানসিক ভারসাম্যহীন এক নারীর নবজাতককে আগৈলঝাড়া ছোটমনি নিবাসে লালন পালনের জন্য পাঠানো হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Patient_reflexes_are_key_when_helping_your_chicken_cross_the_chickenroad_safely

    Patient reflexes are key when helping your chicken cross the chickenroad safely from speeding carsUnderstanding the Core Gameplay LoopDifficulty...