More

    বরিশালে প্রধান ঈদ জামাত সকাল ৮টায়, নারীদের জন্য আলাদা ব্যবস্থা

    অবশ্যই পরুন

    বরিশাল নগরের হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন জানান, বরিশালের সবচেয়ে বড় ঈদের জামাত প্রতি বছরের মতো এবারও এই কেন্দ্রীয় ঈদগাহেই অনুষ্ঠিত হবে।

    তিনি বলেন, এবার ৫ থেকে ৭ হাজার মুসল্লির সমাগম হতে পারে। বিশেষ বিষয় হলো-প্রথমবারের মতো এখানে নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। জামাত সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে খাবার পানি, টয়লেট সুবিধা এবং মেডিক্যাল টিমের ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান তিনি। সাধারণ মানুষের পাশাপাশি সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ ও সমাজের বিশিষ্টজনেরাও এই জামাতে অংশ নেবেন।

    এদিকে জেলার বিভিন্ন এলাকায় এক হাজারের বেশি মসজিদ ও ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। নগরের কয়েকটি মসজিদে একাধিক জামাতের ব্যবস্থাও রাখা হয়েছে। অন্যদিকে চরমোনাই দরবার শরিফ, নেছারাবাদ ঈদগাহ ও গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদে সকাল ৮টা থেকে ৯টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

    তবে বৃষ্টির কারণে ঈদগাহ ময়দানে নামাজ আদায় সম্ভব না হলে সংশ্লিষ্ট মসজিদগুলোতে জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Intotdeauna, o depunere minima este necesara pentru a activa acest gen din coduri bonus casino

    Ai deblocat aer Brobdingnagian oferta de la un singur cu privire la unitate va primi bune cazinouri online! Tu, multe...