More

    আগৈলঝাড়ায় পুলিশের নামে স্বেচ্ছাসেবকদলের নেতার টাকা আদায়

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় এক প্রবাসীর স্ত্রীর পরকীয়ার কারনে পুলিশের নাম করে ৩৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ তিনজনের বিরুদ্ধে। এঘটনা নিয়ে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

    পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় ও প্রবাসীর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের পূর্ব পয়সা গ্রামের দুবাই প্রবাসী আ. ছালাম দেওয়ানের স্ত্রীর সাথে দীর্ঘদিন ধরে পরকীয়া চলে আসছিল কালাম দেওয়ানের ছেলে সৌরভ দেওয়ানের।

    এঘটনা নিয়ে এলাকায় একাধিকবার শালিস—মিমাংসা হয়েছিল। সম্প্রতি ওই প্রবাসীর স্ত্রী সুমন নামে এক ছেলের সাথে ভিডিও কলে কথা বলেন। যার কারনে পূর্বের পরকীয়া প্রেমিক সৌরভ দেওয়ান প্রবাসীর স্ত্রী’র কাছ থেকে জোরপূর্বক তার মোবাইল ফোন ৬ মার্চ রাতে ছিনিয়ে নিয়ে যায়।

    ওই মোবাইল ফোন থেকে প্রবাসীর স্ত্রী’র কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেন প্রেমিক সৌরভ দেওয়ান। এঘটনা আগৈলঝাড়া থানার ওসি মো. মাসুদ খান জানার পর এসআই মনিরুজ্জামান, তুলসী সেন, সৌমেন বিশ্বাসকে বুধবার সন্ধ্যায় ঘটনাস্থলে পাঠান। তারা ঘটনাস্থলে গিয়ে ওই প্রবাসীর স্ত্রী ও তার পরিবারের সাথে কথা বলে থানায় চলে আসে।

    পরে পুলিশকে ম্যানেজের কথা বলে ওই প্রবাসীর পরিবারের কাছ থেকে বুধবার রাতে স্বেচ্ছাসেবকদলের নেতা অলি তালুকদার ১০ হাজার টাকা, হামিদুল দেওয়ান ২০ হাজার টাকা ও লুৎফর তালুকদার ৫ হাজার টাকাসহ ৩৫ হাজার টাকা হাতিয়ে নেন। এব্যাপারে স্বেচ্ছাসেবকদলের নেতা অলি তালুকদার ও স্থানীয় হামিদুল দেওয়ান বলেন, ওই গৃহবধূর পরিবারের কাছ থেকে কোন টাকা নেইনি।

    আমাদের নামে মিথ্যা অভিযোগ দিচ্ছে। এব্যাপারে ঘটনাস্থলে যাওয়া পুলিশের এসআই মনিরুজ্জামান বলেন, কোন টাকা আমরা পাইনি বা নেইনি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Wirklich so beherrschen Die kunden ebendiese wichtige Spielbank Spiele jedweder wie geschmiert gratis kosten

    Casinos pluspunkt jenes Angebot wieder und wieder, um fur jedes innovative Spiele zu umwerben ferner unser Zocker zum Erproben...