More

    আগৈলঝাড়ায় আওয়ামীলীগ নেতা ও মহিলা ইউপি সদস্যকে জিম্মি করে বিএনপি’র নেতার সাদা স্ট্যাম্পে স্বাক্ষর আদায়

    অবশ্যই পরুন

     আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় এক আওয়ামীলীগ নেতা ও তার স্ত্রী ইউপি সদস্যকে জিম্মি করে চাহিদামত টাকা না দেওয়ায় তিনটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর রাখার অভিযোগ উঠেছে বিএনপি’র এক নেতার বিরুদ্ধে। এঘটনায় ইউপি সদস্যা ৯৯৯ নম্বরে ফোন দিলেও আগৈলঝাড়া থানা পুলিশ ঘটনাস্থলে দেরিতে পৌঁছানোর আগেই তাদের ছেড়ে দেওয়া হয়।

    ভয়ে ওই দম্পত্তি স্ট্যাম্প উদ্ধারের জন্য থানায় লিখিত অভিযোগ দিতে পারেনি। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জের ধরে উপজেলার রত্নপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লাল মিয়া কবিরাজ ও তার স্ত্রী সংরক্ষিত ইউপি সদস্য জেসমিন আরা বেগম গত ১৩ মে দুপুরে অটো গাড়ী যোগে উপজেলা সদরে আসার পথে কাজীরহাট নামক স্থানে তাদের ভ্যানের গতিরোধ করে উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলী হোসেন স্বপন ভুইয়া। এসময় ওই বিএনপি নেতার নিজস্ব কার্যালয়ে স্বামী ও স্ত্রীকে জিম্মি করে ১০ হাজার টাকা দাবী করেন। তাদের কাছে টাকা না থাকায় স্বামী লাল মিয়া কবিরাজকে আটক রেখে স্ত্রী ইউপি সদস্য জেসমিন আরা বেগমকে টাকার জন্য বাড়িতে পাঠান।

    সে বাড়ি গিয়ে কৌশলে উপজেলা বিএনপি’র আহ্বায়ক সিকদার হাফিজুল ইসলাম ও যুগ্ম—আহ্বায়ক সামচুল হক খোকনকে ঘটনা জানান। পরে ৯৯৯নম্বরে ফোন দিয়ে ঘটনা জানালেও আগৈলঝাড়া থানা পুলিশ ঘটনাস্থলে দেরিতে পৌঁছানোর আগেই তাদের ছেড়ে দেওয়া হয়। দাবীকৃত টাকা না দেওয়ায় সংরক্ষিত ইউপি সদস্য জেসমিন আরা বেগমের কাছ থেকে আলী হোসেন স্বপন ভুইয়ার অনুসারী হাউল নামে এক ব্যক্তি ৫শত টাকা নিয়ে ছয়গ্রাম বাজার থেকে ১শত টাকার তিনটি ষ্ট্যাম্প ক্রয় করে আনেন। তাদের চাহিদামত টাকা না দেওয়ায় ওই সাদা স্ট্যাম্পে আওয়ামীলীগ নেতা লাল মিয়া কবিরাজ ও তার স্ত্রী সংরক্ষিত ইউপি সদস্য জেসমিন আরা বেগম এর স্বাক্ষর রেখে ছেড়ে দেন।

    এঘটনায় নিয়ে ওই এলাকায় তোলপাড় শুরু হয়। এব্যাপারে ওয়ার্ড আওয়ামীলীগ নেতা লাল মিয়া কবিরাজ ও তার স্ত্রী জেসমিন আরা বেগম জানান, আমরা দুইজনে আগৈলঝাড়া যাওয়ার পথে আমাদের আটক করে টাকা দাবী করেন বিএনপি নেতা স্বপন ভুইয়াসহ তার লোকজন। তাদের চাহিদামত টাকা না দেওয়ায় তারা আমার কাছ থেকে। টাকা নিয়ে স্ট্যাম্প ক্রয় করে ওই স্ট্যাম্পে কিছু না লিখে জের করে আমাদের দুইজনের কাছ থেকে স্বাক্ষর রাখে।

    এব্যাপারে বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলী হোসেন স্বপন ভুইয়া বলেন, তারা আওয়ামীলীগ সরকারের সময় আমার বিরুদ্ধে মামলা করে আমাকে হেনেস্তাসহ অনেক টাকা খরচ করিয়েছিল। তাদের দুইজনের কাছে জানার জন্য ভ্যান গাড়ী থেকে নামানো হয়েছিল। কে বা কারা তাদের কাছে টাকা চেয়েছে বা সাদা স্ট্যাম্পে স্বাক্ষর রেখেছে আমার জানা নেই।

    এব্যাপারে উপজেলা বিএনপি’র আহ্বায়ক (ভারপ্রাপ্ত) সিকদার হাফিজুল ইসলাম বলেন, জেসমিন আরা বেগম ফোনের মাধ্যমে আমাকে ঘটনাটি জানিয়েছিল। পরে লাল মিয়া কবিরাজ ও তার স্ত্রী জেসমিন আমার কাছে না আসায় কোন ব্যবস্থা নেওয়া হয়নি। এব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) সুশংকর মল্লিক বলেন, ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে এসআই সমীর বিশ্বাসকে ঘটনাস্থলে পাঠানো হয়। এর পূর্বেই তাদের দুইজনকে ছেড়ে দেওয়া হয়েছে। মো. শামীমুল ইসলাম

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Intotdeauna, o depunere minima este necesara pentru a activa acest gen din coduri bonus casino

    Ai deblocat aer Brobdingnagian oferta de la un singur cu privire la unitate va primi bune cazinouri online! Tu, multe...