More

    আগৈলঝাড়ায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

    অনুষ্ঠানের শুরুতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। পরে হাসপাতালের প্রশিক্ষণ হলরুমে নার্সিং সুপারভাইজার ভানু বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজীব।

    এসময় বক্তব্য রাখেন আরএমও ডা. শিশির কুমার গাইন, ডা. মিরন হালদার, নার্স আভা করাতী, প্রিয়াংকা তালুকদার, নিপা বৈরাগী, রেবা হালদার, মাধবী লতা রাজিব, আরতী মধু, দিপালী মন্ডল, মাধবী গাইন, সুনন্দা বৈদ্য, তাহমিনা খানম, মার্টিনা হে¤্রম, সঙ্গীতা বৈরাগী, পাপিয়া বাড়ৈ, বিলাসী বালা, বিথীকা মন্ডল, ইতি বৈরাগী, পলি বৈদ্য, মৃদুলা সরকার, পূর্ণিমা হালদারসহ প্রমুখ।

    বক্তারা বলেন, একজন রোগীর সুস্থতার পেছনে চিকিৎসকদের পাশাপাশি নার্সদের অবদানও অনস্বীকার্য। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নার্সদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও কর্মপরিবেশ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তারা। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ও কর্মকর্তা—কর্মচারীরা উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    How it operates currently answers a highly specific you want, and frequently which is enough

    Flexepin and debit cards each other support simple local casino deposits, nevertheless they works differently I really don't consider all...