More

    আগৈলঝাড়ায় কৃষকের কাছ থেকে বোরো ধান সংগ্রহ উদ্বোধন

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় সরাসরি কৃষকের কাছ থেকে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা খাদ্যগুদাম চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিক। খাদ্য গুদাম সূত্রে জানা গেছে, আগামী ৩১ আগষ্ট পর্যন্ত এই বোরো ধান সংগ্রহ কার্যক্রম চলবে।

    প্রতি কেজি ধানের মূল্য নির্ধারন করা হয়েছে ৩৬ টাকা। কৃষি অফিসের তালিকাভুক্ত চাষীদের কাছ থেকে এই বোরে ধান সংগ্রহ করা হবে বলে জানা গেছে। প্রতিজন চাষীর কাছ থেকে সর্বোচ্চ তিনটন অথবা ৭৫ মন ধান সংগ্রহ করবেন খাদ্যগুদাম। চলতি মৌসুমে ১ হাজার ৬০ মেট্রিক টন চিটামুক্ত বোরো ধান সংগ্রহ করা হবে। যার আর্দ্রাতা সবোর্চ্চ ১৪।

    উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র আহবায়ক সিকদার হাফিজুল ইসলাম, ওসি (তদন্ত) সুশংকর মল্লিক, উপজেলা খাদ্য কর্মকর্তা ফারজানা ফৌরদোস, আগৈলঝাড়া এলএসডি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. আবু বক্কর ছিদ্দিক, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম, উপজেলা বিএনপি’র যুগ্ম—আহবায়ক আবুল হোসেন মোল্লা প্রমুখ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Immergez-vous dans le Monde Vibrant de Shiny Wilds : Une Expérience de Casino Inégalée

    Lorsqu'il s'agit de casinos en ligne, le volume d'options peut être accablant, rendant difficile pour les joueurs de trouver...