More

    বরিশালে ট্যাংকলরী শ্রমিক নেতা কামালের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির অভিযোগ -পদত্যাগের দাবিতে মানববন্ধন

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ বরিশালে ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ কামালের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির অভিযোগে মানববন্ধন করেছে সাধারন শ্রমিক, কার্ড বাতিল করা ও চাকুরী হারানো শ্রমিকরা।

    আজ সোমবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ১৪ বছর ধরে সংগঠনটির সাধারণ সম্পাদক শেখ কামাল নিজের ইচ্ছে মতো অর্থ আত্মসাত সহ সাধারণ সদস্যদের সদস্য পদ বাতিল করে নিজের মনগড়া লোকজনকে সদস্য পদ দিয়েছেন।

    কেউ তার বিরুদ্ধে কথা বললে তার সদস্য পদ বাতিল করেছেন। এছাড়া তার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগ তুলে বক্তব্য রাখেন সাধারণ সদস্যরা। এ সময় তারা সম্পাদকের বহিষ্কারসহ ৫ দফা দাবি জানান।

    তাদের দাবি সমূহ হলো, সংগঠনের ১৪ বছরের হিসাব দেওয়া, সংগঠনের জমি ও অফিস ইউনিয়নের নামে নামকরন করা, শ্রকিদের পক্ষে প্রতিবাদ করায় যাদের সদস্য কার্ড বাতিল করা হয়েছে তাদের অবিলম্বে সদস্য কার্ড বহাল রাখা, বিগত ১৪ বছরে যারা শ্রমিক না হয়েও সদস্য কার্ড পেয়েছে তাদের সদ্য কার্ড অবিলম্বে বাতিল করা ও শ্রমিকদের রক্ত চোষা দুর্নীতিবাজ কামালের পদত্যাগ।

    মানববন্ধনে অংশ নেয়া শ্রমিকরা তাদের ৫ দফা দাবি তুলে ধরেন। মানববন্ধনে বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সিনিয়র সদস্য মোঃ রিয়াজ এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য রিপন, মোঃ টিটু, মোঃ আনোয়ার সহ প্রমুখ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating King Casino Reviews reveals unexpected user-friendly touches that stand out

    Exploring King Casino Reviews: User-Friendly Features That Make a Difference What Stands Out in King Casino Reviews? When diving into King...