More

    বরিশালে ঘূর্ণিঝড় হামুন মোকাবিলায় চলছে প্রচারণা

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ দেশের উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় হামুন। উপকূলীয় এলাকার সাগর ও নদী তীরবর্তী অঞ্চলে সতর্কতামূলক প্রচারণা চালাচ্ছে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) স্বেচ্ছাসেবকরা।

    আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসের তথ্যানুযায়ী ঘূর্ণিঝড় হামুন বর্তমান অবস্থান থেকে আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বুধবার (২৫ অক্টোবর) সকাল থেকে দুপুর নাগাদ ভোলার কাছ দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল দিয়ে অতিক্রম করতে পারে।

    এদিকে ঘূর্ণিঝড় হামুনকে কেন্দ্র করে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে বরিশালে মঙ্গলবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা হয়েছে।

    বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে সভায় জেলা জানান, জানমালের ক্ষতি এড়াতে এরই মধ্যে জনগণকে সচেতন করার কার্যক্রম শুরু করা হয়েছে।

    যদিও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি বরিশালের আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক মো. শাহাবুদ্দিন মিয়া জানিয়েছেন, দিনের বেলা হওয়ায় বর্তমানে বরিশাল বিভাগের এক হাজার ৮৪৫টি সাইক্লোন-শেল্টারে কেউ আশ্রয় নেওয়ার খবর নেই।

    তবে আবহাওয়ার অবনতি ঘটলে সন্ধ্যার মধ্যেই আশ্রয়কেন্দ্রে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের নিয়ে আসার জোড়ালো কার্যক্রম চালানো হবে। নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ বরিশালের সহকারী পরিচালক রিয়াদ হোসেন বলেন, সকাল সাড়ে ১০টা থেকে অভ্যন্তরীণ ও ঢাকা-বরিশাল রুটের সব লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

    প্রতিটি স্থানে মাইকিংয়ের মাধ্যমে মাছ ধরার নৌকাসহ যাত্রীবাহী ট্রলারকে নিরাপদে যেতে বলা হয়। লঞ্চগুলো নিরাপদ স্থানে সরিয়ে নোঙর করার জন্য বলা হয়েছে।

    এছাড়া নৌ-পুলিশের পক্ষ থেকে ঘূর্ণিঝড় হামুন মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এছাড়া পরবর্তী নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।

    ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গেলে লঞ্চগুলো চলাচলের অনুমতি দেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating King Casino Reviews reveals unexpected user-friendly touches that stand out

    Exploring King Casino Reviews: User-Friendly Features That Make a Difference What Stands Out in King Casino Reviews? When diving into King...