More

    কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রসহ ভিনদেশি ৩১ পর্যটক নিয়ে বরিশালে এসেছে ভারতের প্রমোদতরী

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড কানাডা, অস্ট্রেলিয়া এবং আয়ারল্যান্ডের ৩১ জন পর্যটক নিয়ে দুই দিনের সফরে বরিশাল এসেছে ভারতের প্রমোদতরী আরভি কিন্দাত প্যানডো।

    গতকাল বুধবার (১ নভেম্বর) দুপুরে বরিশাল নৌ-বন্দরসংলগ্ন স্টীমার ঘাটে নোঙর করে প্রমোদতরীটি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরিশালের যুগ্ম পরিচালক মো. সেলিম জানান, ভারতীয় প্রমোদতরী আরভি কিন্দাত প্যানডো বুধবার দুপুর ১টায় বরিশাল স্টিমারঘাটে নোঙর করে।

    এতে অস্ট্রেলিয়ার ১২ জন, যুক্তরাষ্ট্রের চারজন, যুক্তরাজ্যের আটজন, কানাডার চারজন, সুইজারল্যান্ডের দুজন ও আয়ারল্যান্ডের একজন পর্যটক রয়েছে।

    এছাড়াও ভারতের ২১ জন ক্রু রয়েছে প্রমোদতরীটিতে। মো. সেলিম আরও জানান, পর্যটকরা আজ বৃহস্পতিবার সকালে পিরোজপুরের স্বরূপকাঠিতে ভাসমান বাজার ও পেয়ারা বাগান পরিদর্শন করে দুপুর ১২টার দিকে বরিশাল ফিরে স্টিমার ঘাট ত্যাগ করবেন।

    এর আগে বুধবার বিকেলে তারা বরিশাল নগরীর শত বছরের পুরোনো অক্সফোর্ড মিশন গির্জা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সন্ধ্যায় প্রমোদতরীতে ফিরে আসেন। তাদের পরবর্তী গন্তব্যস্থল চাঁদপুর।

    নগরীর অক্সফোর্ড মিশন গির্জার ফাদার জন এসপিডি জানান, বিভিন্ন দেশের খ্রিস্টান সম্প্রদায়ের ৩১ জন পর্যটক এসেছিলেন। এরা সবাই বয়স্ক। অবসর সময় কাটাতে তারা দেশ-বিদেশ ঘুরে বেড়ান। তারা গির্জা পরিদর্শন করে খুশি হয়েছেন।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating King Casino Reviews reveals unexpected user-friendly touches that stand out

    Exploring King Casino Reviews: User-Friendly Features That Make a Difference What Stands Out in King Casino Reviews? When diving into King...