More

    বরিশালে ছাত্রদল-শ্রমিক দলের বিক্ষোভে পুলিশের ধাওয়া

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ বরিশালে বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে ছাত্রদল ও শ্রমিক দল পৃথকভাবে পিকেটিং করেছে। সকালে নগরীর সিএনবি রোডে ও শ্রমিক দল নগরীর বান্দ রোডে বিক্ষোভ প্রদর্শন ও পিকেটিং করে।

    ছাত্রদলের মিছিলের একপর্যায়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ধাওয়া দিলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। অবরোধে সীমিত আকারে চলছে বাস ও লঞ্চ। ভোর ৬টা থেকে বরিশাল নৌবন্দর ত্যাগ করেছে বিভিন্ন রুটের লঞ্চ।

    নগরীর রূপাতলী ও নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে সীমিত আকারে চলাচল করছে বাস। তবে লঞ্চ ও বাসগুলোতে যাত্রী সংখ্যা ছিল খুবই সামান্য।

    মহাসড়ক ও নগরীর অভ্যন্তরে তিন চাকার গণপরিবহণ এবং পণ্যবাহী যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। বাজার, ব্যবসাপ্রতিষ্ঠান,বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কার্যক্রম অন্যান্য দিনের মতো স্বাভাবিক রয়েছে।

    বরিশাল বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শক কবির হোসেন বলেন, স্বাভাবিকভাবেই লঞ্চ চলছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

    রাতে নিয়মানুযায়ী ঢাকার উদ্দেশে দুটি লঞ্চ ছেড়ে যাবে। তবে যাত্রী কম বলে জানান তিনি। বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, স্বাভাবিক নিয়মে বরিশালে যানবাহন চলছে।

    এখন পর্যন্ত বরিশালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম জানান, সড়কে সতার্কাবস্থায় রয়েছে পুলিশ। কাউকে সন্দেহ হলে করা হলে তল্লাশি করা হবে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating the Unexpected Turns of Online Betting at Lalies

    Understanding the Twists and Turns of Betting in the Digital Age The Allure and Challenge of Online Betting Online betting has...