More

    বাসদের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশালে মিছিল সমাবেশ অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদের ৪৩তম ও রুশ বিপ্লবের ১০৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বার্ষিকী উপলক্ষে বাসদ বরিশাল জেলার উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ৭ নভেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় অশ্বিনী কুমার হল চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

    প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশের শুরুতে বাসদের নেতৃবৃন্দ মিছিল বের করে। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

    মিছিলপরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী, সভা পরিচালনা করেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য শহিদুল ইসলাম এবং বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মল্লিক,

    সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলা শাখার সভাপতি বিজন সিকদার প্রমুখ। বক্তারা বলেন , বাসদ তার জন্মলগ্ন থেকে পুঁজিবাদ-সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আপোষহীন ধারায় লড়াই করে ৪৩ বছর ধরে মুক্তিযুদ্ধের চেতনায় একটি শোষণমুক্ত রাষ্ট্র ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম করে আসছে।

    শ্রমিক-কৃষক ও মেহনতী মানুষের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ১০৬ বছর আগে আজকের দিনে কমরেড লেনিনের নেতৃত্বে রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লব সম্পন্ন হয়েছিল। সেই সমাজতন্ত্রের স্বপ্ন নিয়ে আমাদের মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে অর্জিত সংবিধানের মূলনীতিতেও সমাজতন্ত্র অন্তর্ভুক্ত হয়েছিল। কিন্তু বর্তমান বাংলাদেশে সমাজতন্ত্র তো দূরের কথা, ন্যুনতম গণতান্ত্রিক ব্যবস্থাও প্রতিষ্ঠিত হয়নি।

    বক্তারা বলেন, একদিকে স্বৈরাচারী আওয়ামী ফ্যাসিবাদ একতরফা নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে, আরেকদিকে দেশে সংঘাত-সংঘর্ষের এক ভয়াল পরিস্থিতি তৈরি হচ্ছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষের জীবন ওষ্ঠাগত, কিন্তু সরকার বাজার নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যার্থ।

    সিন্ডিকেটের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ না করতে পারলেও বিরোধী মত দমনে সরকার সারাদেশে গ্রেফতার অভিযান চালিয়ে এক ত্রাসের রাজত্ব কায়েম করেছে। বক্তারা অবিলম্বে একগুঁয়েমি পরিহার করে সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ তদারকি সরকারের রূপরেখা চূড়ান্ত করার আহবান জানান এবং নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার দাবি জানান।

    একইসাথে বক্তারা অবস্থা বদলের পাশাপাশি লুটপাটের এই ব্যবস্থা বদলের মাধ্যমে শ্রমিক-কৃষক মেহনতী মানুষের রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করার জন্য জনগণের প্রতি আহবান জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Beef Tennis Markets Explained

    InhaltGrundlegende Tennis-Wettmärkte: Matchwinner und SetzenSpezialisierte Märkte: Total Games und Correct ScoreLive-Wetten und AuszahlungsgeschwindigkeitPraktische Tipps für den EinstiegHäufige Fehler und...