More

    উজিরপুর উপজেলা ও পৌর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে শপথ পড়ালেন-মেয়র গিয়াস বেপারী

    অবশ্যই পরুন

    উজিরপুর প্রতিনিধিঃ উজিরপুর উপজেলা ও পৌর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করালেন পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী।

    ১৪ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় উজিরপুর উপজেলা ও পৌর প্রেসক্লাবের সভাকক্ষে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    এসময় শপথ অনুষ্ঠানের সভাপতি উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, পৌর মেয়র, উজিরপুর উপজেলা ও পৌর প্রেসক্লাবের কার্য নির্বাহী সন্মানিত সদস্য মোঃ গিয়াস উদ্দিন বেপারী, নবনির্বাচিত সভাপতি মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লা,

    সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন শরীফ ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাওছার হোসেন, বি.এম রবিউল ইসলামসহ নির্বাচিত সকলকে শপথ বাক্য পাঠ করান তিনি।

    এসময় প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকরা সহ অনেক অথিতিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য ২ নভেম্বর ২০২৩ তারিখ রোজ বৃহস্পতিবার গনতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আগৈলঝাড়ায় পুলিশের নামে স্বেচ্ছাসেবকদলের নেতার টাকা আদায়

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় এক প্রবাসীর স্ত্রীর পরকীয়ার কারনে পুলিশের নাম করে ৩৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ...