More

    আগৈলঝাড়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় প্রেসক্লাব হলরুমে প্রেসক্লাব সভাপতি মো. শামীমুল ইসলাম শামীমের সভাপতিত্বে ইফতারপূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক।

    আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র আহ্বায়ক সিকদার হাফিজুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো. আলাউদ্দিন মিয়া, উপজেলা বিএনপি’র যুগ্ম—আহ্বায়ক সরোয়ার হোসেন মিয়া, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম জহির,

    গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুজ্জামান মনির, গিয়াস উদ্দিন মিয়া, আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সরদার হারুন রানা, সহ—সভাপতি মো. মাসুম হাওলাদার, সাধারন সম্পাদক এফএম নাজমুল রিপন। আলোচনা সভা শেষে দোয়া—মিলাদ পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা ফজলুল হক।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

    কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা...