More

    বরিশালে আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য গ্রেফতার

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ বরিশালের ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তার ডাকাত দলের সদস্যরা – বরগুনা জেলার সোনাখালী গ্রামের মো. রত্তন হাওলাদার এর ছেলে মো. মিলন হাওলাদার (২৮) ও একই জেলার বামনা থানাধীন ঢুষখালী গ্রামের আঃ কাদের ওরফে ধলু খাঁর ছেলে মো. বেল্লাল (৩৩) ।

    বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে বরিশাল নগরের বান্দরোডস্থ ১০ এপিবিএন পুলিশের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান সহ অধিনায়ক মোল্লা আজাদ হোসেন ।

    অভিযানের তত্ত্বাবধায়নকারী ১০ এপিবিএন পুলিশের সহ অধিনায়ক মোল্লা আজাদ হোসেন বলেন , গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন বরিশাল মেট্রোপলিটন এলাকার বন্দর থানা এলাকায় বেলাল ও মিলন নামের দুই ডাকাত আত্মগোপনে রয়েছে। এমন সংবাদের প্রেক্ষিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুপুর ২টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

    তিনি আরও জানান, গ্রেপ্তারদুই ডাকাত দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আন্তঃজেলা ডাকাতির সঙ্গে যুক্ত রয়েছে। এছাড়াও তারা বরিশাল রেঞ্জের বিভিন্ন থানায় তদন্তাধীন একাধিক মামলার জড়িত আছে এবং তারা ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

    ১০ এপিবিএন পুলিশের সহ অধিনায়ক মোল্লা আজাদ হোসেন বলেন, গ্রেপ্তার দুই ডাকাতকে আদালতে পাঠানো হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Beef Tennis Markets Explained

    InhaltGrundlegende Tennis-Wettmärkte: Matchwinner und SetzenSpezialisierte Märkte: Total Games und Correct ScoreLive-Wetten und AuszahlungsgeschwindigkeitPraktische Tipps für den EinstiegHäufige Fehler und...